সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

কামড় খেয়ে রাসেল ভাইপার নিয়ে হাসপাতালে কৃষক

রাজশাহীর চারঘাটে ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপের দংশনের শিকার হন এক কৃষক। তবে ঘাবড়ে যাননি তিনি। উল্টো সাপটিকে মেরে বস্তাবন্দি করে ছুটে যান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে।

রাজশাহীর চারঘাটে ধান কাটতে গিয়ে রাসেল ভাইপার সাপের দংশনের শিকার হন এক কৃষক। তবে ঘাবড়ে যাননি তিনি। উল্টো সাপটিকে মেরে বস্তাবন্দি করে ছুটে যান রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে।

শুক্রবার (৩১ মে) সকালে চারঘাট থানার পিরোজপুর এলাকায় এমনই ঘটনা ঘটে। ওই কৃষকের নাম হেফজুল ইসলাম (৪৫)। তিনি একই এলাকার জসিম প্রামাণিকের ছেলে।

হেফজুল ইসলাম জানান, সকালে তিনি জমিতে ধান কাটতে গিয়েছিলেন। অন্য কৃষকের সঙ্গে ধান কাটছিলেন। একপর্যায়ে জমিতে তারা রাসেল ভাইপার সাপ দেখতে পেলে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। এসময় হেফজুল সাপটিকে ধরতে এগিয়ে এলে তার গালে কামড় দেয়। তিনি সাপটি মেরে ফেলেন। পরে এটি বস্তায় ভরে তিনি রামেক হাসপাতালে যান।

সাপের কামড়ে আহত হেফজুলকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অবস্থা শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসক।

রামেক হাসপাতলের জরুরি বিভাগের চিকিৎসক শামসুর রহমান বলেন, 'আমি মাত্র ডিউটিতে এসেছি। ঘটনাটি সকালের। যারা ওইসময় ডিউটিতে ছিলেন তারা ভালো বলতে পারবেন। তবে যতটুকু শুনেছি এটি রাসেল ভাইপার সাপ। আহত ব্যক্তির চিকিৎসা চলছে। তাকে আইসিইউতে নেওয়া হয়েছে।

সাখাওয়াত হোসেন/এসআর/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

২০৩৫ সালের মধ্যে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রা ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য

জাতীয় কৌশলে শিশুদের রক্তে সিসার উচ্চমাত্রার হার ২০৩০ সালে ৫০ ও ২০৩৫ সালে ৯৫ শতাংশ কমানোর লক্ষ্য; ঢাকার সেমিনারে অর্থায়ন, পরীক্ষাগার ও দূষিত স্থান পরিষ্কারে জোর।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)