সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

এক রাতেই চুরি ৭ গরু, গোয়ালে দাঁড়িয়ে কৃষকের কান্না

গঞ্জের আলী কৃষক হলেও তার নিজস্ব কোনো জমি নেই। সম্পদ বলতে নয়টি গরু। সারা বছর পালন করে ১ টা ২টা করে গরু বিক্রি করেই চলত তার সংসার। স্বামী-স্ত্রী দু’জনই তাই সন্তানের মত করে লালন করতে

গঞ্জের আলী কৃষক হলেও তার নিজস্ব কোনো জমি নেই। সম্পদ বলতে নয়টি গরু। সারা বছর পালন করে ১ টা ২টা করে গরু বিক্রি করেই চলত তার সংসার। স্বামী-স্ত্রী দু’জনই তাই সন্তানের মত করে লালন করতেন গরুগুলোকে। কিন্ত মঙ্গলবার গভীর রাতে গোয়াল থেকে গঞ্জের আলীর সাতটি গরু চুরি হয়ে যায়। আয়ের একমাত্র পথ হারিয়ে শূন্য গোয়ালের সামনে দাঁড়িয়ে এখন চোখের পানি ফেলছেন গঞ্জের আলী আর তার স্ত্রী।

ঘটনাটি ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকার ফয়লা গ্রামের। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকের স্ত্রী সিনু বেগম বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ক্ষতিগ্রস্ত কৃষক গঞ্জের আলী জানান, মঙ্গলবার রাতে গরুগুলোকে খেতে দিয়ে তারা ঘুমাতে যান। ভোর চার টার দিকে বের হয়ে দেখেন গোয়ালের সাতটি গরুই নেই। শুধু ছোট দু’টি বাছুর আছে। বাড়ির মূলফটকও আলগা করা।

তিনি আরও জানান, সড়কের পাশে বাড়ি হওয়ায় চোরেরা গরুগুলো পিকআপে তুলে নিয়ে গেছে।

গঞ্জের আলী জানান, ভোরের দিকে এক রিকশাওয়ালা পাশের নরেন্দ্রপুর গ্রামে যাচ্ছিল। এ সময় চোরেরা তাকে ধরে গাছের সাথে রশি দিয়ে বেঁধে, মুখে কাপড় দিয়ে রাখে যাতে সে হৈ চৈ করতে না পারে। সকালে ওই রিকশাচালক তাকে জানান, চোরেরা মুখোশ পরে বড় বড় ধারালো দা ও দেশি অস্ত্রপাতি নিয়ে গরুগুলো পিকআপে তুলে নিয়ে যায়।

গঞ্জের আলীর দাবি, গরু চুরির ঘটনায় তাদের প্রায় ৬ লাখ টাকারও বেশি ক্ষতি হয়েছে।

গঞ্জের আলীর প্রতিবেশি জিল্লুর রহমান জানান, চোরেরা প্রাচীর ডিঙিয়ে বাড়ির ভিতরে ঢুকেছে। এরপর বাড়ির গেটের হুক কেটেছে। কোনো শব্দ হওয়ার ভয়ে বাড়ির বাইরে থাকা কাপড় দিয়ে গরুগুলোর মুখ বেঁধে পিকআপে তুলে নিয়ে গেছে। তিনি বলেন, গঞ্জের আলী অত্যন্ত গরীব কৃষক। এখন তার সবকিছু শেষ হয়ে গেছে।

কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) মোতালেব হোসেন জানান, গরু চুরির ঘটনাটি সত্য। এ ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সমকালসূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধজাত পণ্য তৈরি ও বাজারজাতকরণে সিভাসুতে ২৫ উদ্যোক্তার প্রশিক্ষণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে হাটহাজারী, কুমিল্লা ও মীরসরাইয়ের ২৫ দুগ্ধ উদ্যোক্তা পাঁচ দিনের হাতে-কলমে প্রশিক্ষণ শেষ করেছেন।

বার্তা২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে পাঁচ খামার, পাবনার শিমুলের মাসে আয় ২ লাখ

হাঁসের খামারে লোকসানের পর পাবনার আটঘরিয়ার শিমুল হোসেন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন শুরু করেন; এখন তাঁর পাঁচটি খামারে কাজ করেন ১৭ জন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)