ছাদকৃষিউত্তরার জিন্নাতুন্নেছা জিনাতের অপরূপ ছাদকৃষি | পর্ব ২৭২
মাত্র দুই হাজার ২শ বর্গফুটের পরিসর। এখানেও খানিকটা বাদ রেখে বাকী অংশে বেশ দারুণভাবেই ফল ফসলে সাজিয়েছেন জিন্নাতুন্নেছা জিনাত। গাছগাছালি ও মাটির কাছাকাছি থাকার নেশা তার ছোটবেলা থেকেই। পরবর্তিতে শহর জীবনে এসে সেটিতে আরও বেশি করে আকৃষ্ট হয়ে পড়েন। এপার্টমেন্ট ভবনেও সবার সম্মতিক্রমে গড়ে তুলেছেন ছাদকৃষি।







