সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

রাজার খাদ্যের জোগান দিতে অন্যের বাড়ি শ্রম দিয়েছেন বিধবা আসমা

কালো ও সাদার সংমিশ্রণে প্রকাণ্ডদেহী। হাতির সঙ্গে তুলনা করলে খুব বেশি বেমানান হবে না। গোল মাথায় ছোট শিং। তাতে কী! যে কেউ সামনে গেলেই ভড়কে যাবেন। তবে ছোট শিং দিয়ে কারও দিকে তেড়ে আসে না। গলার ঝুল নেই, তবে লেজ মাটি ছুঁই ছুঁই। বিশাল দুটি কান নেমে গেছে ঘাড়ের কাছে। চলনবলনে রাজার মতো। বিশাল দেহে সাদা কালোর

কালো ও সাদার সংমিশ্রণে প্রকাণ্ডদেহী। হাতির সঙ্গে তুলনা করলে খুব বেশি বেমানান হবে না। গোল মাথায় ছোট শিং। তাতে কী! যে কেউ সামনে গেলেই ভড়কে যাবেন। তবে ছোট শিং দিয়ে কারও দিকে তেড়ে আসে না। গলার ঝুল নেই, তবে লেজ মাটি ছুঁই ছুঁই। বিশাল দুটি কান নেমে গেছে ঘাড়ের কাছে। চলনবলনে রাজার মতো। বিশাল দেহে সাদা কালোর সংমিশ্রণ হলেও চারটি পা সাদা। সাদা পায়ে হাঁটলে মনে হবে যেন হাতি হেঁটে আসছে। পশুর হাটে বিশাল দেহী পশুটিকে ঘিরে ধরেছে উৎসুক জনতা।

মঙ্গলবার (৫ জুলাই) নগরীর একমাত্র স্থায়ী পশুর হাট গাবতলী ঘুরে জানা যায়, বিশাল আকারের গরুটি মেহেরপুরের গাংনী উপজেলার চেংগাড়া গ্রাম থেকে হাটে তুলেছেন আসমা বেগম। ৩০ বছর আগে স্বামী আমিরুল ইসলামকে হারান আসমা বেগম। তার মেয়ে নাজমা বেগমকে সঙ্গে নিয়ে গরুটি বড় করেছেন আসমা। নিজের জমি জায়গা বলতে কিছুই নেই।

চার বছর আগে ধার-দেনা করে এক লাখ ৮০ হাজার টাকা খরচ করে রাজাকে কেনেন আসমা। আসমার নিজের সংসারই চলে না। তার ওপরে গরুর খাবার। ফলে অধিকাংশ সময় আসমার দিন কাটে অন্যের বাড়িতে কাজ করে। এই টাকা দিয়ে প্রধান কাজ রাজার খাবার কেনা। এমনকি গো-খাদ্যের দাম বাড়ার কারণে বিপাকে পড়েন আসমা। ফলে মা ও মেয়েকে এক সঙ্গে কষ্ট করতে হয়েছে রাজার খাদ্য জোগান দিতে।

মা ও মেয়ের পরিচর্যায় বেড়ে উঠেছে রাজা। রাজার দৈনিক আট কেজি গম, ভুট্টা, খেসারির ভুসি মিশিয়ে খেতে দেওয়া হয়। এর পাশাপাশি খাবার মেন্যুতে রাখা হয় ঘাস ও খড়। শুধু তিনবেলা নয়, যখনই বোঝা যায় রাজার খাই মেটেনি তখনই খাবার দেওয়া হতো। দৈনিক ৫০০ থেকে ৫৫০ টাকার খাবার খায় রাজা। ঘুমানোর স্থান সবসময় পরিষ্কার রাখা হয়। ২৪ ঘণ্টা সিলিং ফ্যান ঘোরে মাথার উপরে। এছাড়া বিদ্যুৎ চলে গেলে মা ও মেয়ে মিলে হাত পাখা দিয়ে বাতাস করে। যতক্ষণ বিদ্যুৎ না আসে ততক্ষণ মা ও মেয়ে হাত পাখার শীতল বাতাস দিয়ে ঘুম পাড়িয়ে দেন রাজাকে।

কোরবানি উপলক্ষে হাটে তোলা রাজার মোট মাংস ৩০ মণ হবে বলে দাবি করা হচ্ছে। বয়স সাড়ে তিন বছর। চারটি দাঁত উঠেছে রাজার। দাম হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা। তবে কোনো ক্রেতা এখনো কেনার মতো দাম বলেননি। গরুটি হাটে তুলে বিপাকে পড়েছেন আসমা। কারণ গরুর জন্য পরিবহণ ভাড়া ১৪ হাজার টাকা খরচ হয়েছে তার।

রাজা প্রসঙ্গে আসমা বেগম জাগো নিউজকে বলেন, গত ২ জুলাই গরু হাটে নিয়ে আসছি। রাজার মাংস হবে ৩০ মণ, দাম চাইছি ১৫ লাখ টাকা। তবে একজন বলেছে নয় লাখ টাকা। আমি ও আমার মেয়ে হাটে এসেছি রাজাকে নিয়ে। আমার স্বামী মারা গেছেন, আমি নিজেই পালছি। সাড়ে তিন বছর নিজের হাতে রাজাকে পালছি।

তিনি বলেন, দিন ৫০০ থেকে সাড়ে ৫০০ টাকার খাবার লাগে। পরের বাড়িতে কাজ কাম কইরে গরুর খাবার জোগাড় করি। নিজের কোনো আঁধার (সম্পদ) নেই। চক্ষু লজ্জা কইরি কী করবো? রাজাকে খাবার তো দিতে হবে।

রাজার মাধ্যমে দারিদ্র্য দূর করার প্রত্যয় নিয়ে আসমা বলেন, সারা জীবন কেউ চায় গরিব মানুষ থাকতে। আর কত কাল কষ্ট করবো। টাকা পয়সা জোগাড় কইরে রাজাকে পালছি। আশা করছি রাজা ভালো দামে বিক্রি হবে। রাজাকে ভালো দামে বিক্রি করতে পারলে একটু ভালো থাকতে পারবো (দারিদ্র দূর হওয়া)। আর কত কাল গরিব মানুষ থাকবো! আমার নিজের কোনো জমি জায়গা নাই, রাজাই সম্বল।

তিনি আরও বলেন, রাজাকে ঢাকায় নিয়ে আসতে ১৪ হাজার টাকা গাড়ি ভাড়া দিয়েছি। হাট খরচ আরও ১০ হাজার টাকা দিতে হবে। নিজেদের খরচসহ ৩০ হাজার টাকা খরচ হয়েছে। রাজাকে ধার-দেনা করে পালা। গ্রামের মানুষের কাছে দুই লাখ টাকা দেনা হয়েছে। গরুর খাবারের দোকানেও বাকি লাখ টাকা। রাজাকে বিক্রি করে সব ধার-দেনা পরিশোধ করবো। রাজার সঠিক দাম না পাইলে পথে বইসে যাবো।

এমওএস/আরএডি/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)