সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

অসুস্থ রেলকে সুস্থ করতে কাজ করে যাচ্ছি: রেলমন্ত্রী

অসুস্থ রেলকে সুস্থ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। শনিবার (১১ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় রেলযোগে আম পরিবহন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অসুস্থ রেলকে সুস্থ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। শনিবার (১১ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে রাজশাহী বিভাগ থেকে দেশের বিভিন্ন জেলায় রেলযোগে আম পরিবহন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, এক সময় রেল ধুঁকে ধুঁকে চলেছে। অনেক জায়গায় রেললাইন খুলে বিক্রি করে দেওয়া হয়েছে। লাইন তুলে নিয়ে বিক্রি করা হয়েছে। দক্ষ কর্মচারীদের গোল্ডেন হ্যান্ডশেকের নামে বিদায় করা হয়েছে। নানাভাবে আমরা আউট সোর্সিংয়ে লোক নিয়ে কাজ চালাচ্ছি। লোক নিয়োগের জন্য কাজ শুরু করেছি, সময় লাগবে।

তিনি বলেন, রেলপথ অসুস্থ। অসুস্থ লোকের দিক থেকে মুখ সরিয়ে নিলে হয় না। প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে সুস্থ করার কাজ চলছে। কিন্তু সময় লাগবে।

মন্ত্রী বলেন, আম এমন একটি জিনিস, যেটি পচনশীল। এটি যেমন সুস্বাদু তেমন দ্রুত নষ্ট হয়ে যায়। আম পরিবহন খুবই সেনসিটিভ। ট্রাকে করে পাঠাতে তিন থেকে ৪ টাকা পড়ে। রেলে আম পরিবহন করতে সেটি সেভ হবে। মাননীয় প্রধানমন্ত্রী এটির ব্যবস্থা করেছেন আপনাদের জন্য। সমস্যা থাকবেই। একটা কিছু শুরু করলে সমস্যা হবে। ত্রুটি থাকবে। সেগুলো আমরা সমাধান করবো। ডাবল লাইন একদিনেই হবে না। আমরা কাজ শুরু করেছি। অনেকগুলোর প্রকল্প প্রণয়ন করছি। আপনাদের বিষয়টি আমরা বিবেচনা করবো। যত দ্রুত সম্ভব আমরা বাস্তবায়ন করবো।

তিনি বলেন, আগেতো প্রতিটি ট্রেনে লাগেজ ভ্যান ছিল। এখন কোনো কোনো ক্ষেত্রে থাকে না। এটা লাগানোর ব্যবস্থা করা হবে। এসি ভ্যান আছে। সেগুলোতে আম পরিবহনের ব্যবস্থা করা হবে। আমরা শুনেছি রাজশাহীতে বেশি পান হয়। পান পরিবহন আমরা করতে পারবো। অনান্য শষ্যগুলো আমরা পরিবহন করবো।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরকার শাহাদাৎ আলী বলেন, আপনারা যা কিছু বলেছেন আমরা নোট করে নিয়েছি। এই সমস্যাগুলোর সমাধান দেওয়া হবে। ৩৮টি লাগেজ ভ্যান আছে, ১২টি এসি লাগেজ ভ্যান আছে। আন্তঃনগর ট্রেনে এগুলো আমরা লাগাবো। আমরা শুধুমাত্র ডোর টু ডোর করতে পারছি না। সেটিও আমরা পাঠাও বা অন্যান্যদের সঙ্গে চুক্তি করে ডেলিভারি সক্ষম হবো।

সেমিনারে রাজশাহী, নওগাঁ ও নাটোরের জেলা প্রশাসক, স্থানীয় এমপি ও রেলপথ মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সাখাওয়াত হোসেন/এফএ/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)