সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

নওগাঁয় ব্যক্তি উদ্যোগে দুুই হাজার বৃক্ষরোপণ

নওগাঁ পৌরসভা এলাকায় রাস্তার দুই পাশে শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। রোববার (২৩ মে) বেলা ১১টায় শহরের কেডির মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ জেলা ও দায়রা জজ একেএম শহীদুল ইসলাম।

নওগাঁ পৌরসভা এলাকায় রাস্তার দুই পাশে শোভাবর্ধনকারী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হচ্ছে। রোববার (২৩ মে) বেলা ১১টায় শহরের কেডির মোড়ে এ কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ জেলা ও দায়রা জজ একেএম শহীদুল ইসলাম।

দুই হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছেন বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল। তিনি মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এবং সুশাসনের জন্য জনগণের (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক।

বৃক্ষরোপণ কর্মসূচিতে সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান রঞ্জু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সুুজন নওগাঁর সভাপতি মোফাজ্জল হোসেন, কাউন্সিলর আসাদুজ্জামান সাগর, মাওলানা ক্বারি রমজান হোসেন, মানবাধিকার কমিশন নওগাঁর সহ-সভাপতি নুরনাহার সুশমা সাথী, স্কুলশিক্ষিকা সোহেলী নাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাহমুদুন নবী বেলাল বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বিশুদ্ধ অক্সিজেন সরবরাহ এবং রাস্তার শোভাবর্ধনে কৃষ্ণচূড়া, আম, জামসহ ফলদ ও ভেষজ প্রায় দুই হাজার গাছের চারা রোপণের উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে ২০১৭ সালে নওগাঁ-রাজশাহী মহাসড়কের সান্তাহার বশিপুর থেকে মোহনপুরের কামারপাড়া পর্যন্ত এক লাখ তালের বীজ রোপণ করেন বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল। একই বছর মান্দার ফেরিঘাট থেকে নিয়ামতপুর সড়কের গাবতলী পর্যন্ত পাঁচ হাজার ৫০০ তালবীজ রোপণ করেন। যা এখন ৩-৪ ফুট উঁচু হয়ে দৃশ্যমান। তৃতীয় ধাপে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের নওহাটা মোড় থেকে রানীপুকুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ, ভেষজ ও শোভাবর্ধনকারী প্রায় ১০ হাজার গাছের চারা লাগানো হয়।

আব্বাস আলী/এসআর/এমএস

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)