সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

লোকসানের বোঝা নিয়েই ম্যাংগো স্পেশাল ট্রেন ছুটবে আজ

আম পরিবহনের জন্য আবারো চালু হচ্ছে 'ম্যাংগো স্পেশাল' ট্রেন। সোমবার (১০ জুন) সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার রোহনপুর স্টেশন থেকে এই ট্রেন ছেড়ে যাবে। পশ্চিম রেলওয়ের মহাব্যাবস্থাপক অসীম কুমার তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

আম পরিবহনের জন্য আবারো চালু হচ্ছে 'ম্যাংগো স্পেশাল' ট্রেন। সোমবার (১০ জুন) সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার রোহনপুর স্টেশন থেকে এই ট্রেন ছেড়ে যাবে। পশ্চিম রেলওয়ের মহাব্যাবস্থাপক অসীম কুমার তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে গত ৪ বছরের 'ম্যাংগো স্পেশাল' ট্রেনটিতে সঠিক পরিকল্পনা ও আন্তরিকতার অভাবে গত চার বছরে আয়ের চেয়ে ব্যয় হয়েছে দ্বিগুণেরও বেশি। লোকসানের পরিমাণ কোটি টাকা ছাড়িয়েছে। তথ্যমতে ২০২০ সালে ৪৭ দিনে ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহন হয় ১১ লাখ ৯৯ হাজার ৫৯ কেজি। এতে আয় হয় ১৩ লাখ ৩৭ হাজার ৫৩৬ টাকা, আর ব্যয় হয় ৫৬ লাখ ৪০ হাজার টাকা।

২০২১ সালে ৪৯ দিনে ম্যাঙ্গো স্পেশাল ট্রেনে আম পরিবহন হয় ২২ লাখ ৯৯ হাজার ৯২০ কেজি। এতে আয় হয় ২৬ লাখ ৩০ হাজার ৯২৮ টাকা আর ব্যয় হয়েছে ৫৮ লাখ ৮০ হাজার টাকা।

২০২২ সালে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন আম পরিবহন করেছে ৭ দিন। এ সময় ১ লাখ ৭৮ হাজার ৭৭৮ কেজি আম পরিবহন হয়। এতে আয় হয় ২ লাখ ১২ হাজার ১৭৪ টাকা আর ব্যয় হয়েছে ১২ লাখ ৪০ টাকা।

সবশেষ ২০২৩ সালে ম্যাংগো স্পেশাল ট্রেনে আম পরিবহন হয়েছে ১৮ দিন। এসময় ১২ লাখ ৭ হাজার কেজি আম পরিবহন হয়। এতে আয় হয়েছে ৪ লাখ ৪৮ হাজার ৫০২ টাকা। আর ব্যয় ১৯ লাখ ৬২ হাজার টাকা।

চার বছরে রেল আয় করেছে ৪৬ লাখ ২৯ হাজার ১৪০। এ সময় রেল পরিচালনা করতে ব্যয় হয়েছে ১ কোটি ৪৭ লাখ ২২ হাজার টাকা। ফলে আম পরিবহন করে রেল লোকসান গুনেছে ১ কোটি ৯২ হাজার ৮৬০ টাকা।

পশ্চিম রেলওয়ের মহাব্যাবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, প্রতি বছরের মতো এবারও রহনপুর, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশে আম নিয়ে ছুটবে ম্যাংগো স্পেশাল ট্রেন। আজ সন্ধ্যা ৬টায় চাঁপাইনবাবগঞ্জের রহনপুর স্টেশন থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি।

তিনি আরও বলেন, এ বছর কেমন সাড়া পড়বে এখনো বোঝা যাচ্ছে না। বিকেল ৫টা পর্যন্ত বুকিং নেওয়া হবে। তখন সাড়া বোঝা যাবে।

সাখাওয়াত হোসেন/এফএ/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)