সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস ৬ কিমি/ঘ

সয়াবিন তেলের যত গুণ

তেল ছাড়া রান্নার কথা ভাবাই যায় না। ভর্তা থেকে শুরু করে মাছ, মাংস, সবজি, পোলাও, তেহারি, বিরিয়ানির মতো নানা সুস্বাদু রান্নার অন্যতম উপাদান হচ্ছে তেল। শুরুতে রান্নায় সবচেয়ে বেশি

তেল ছাড়া রান্নার কথা ভাবাই যায় না। ভর্তা থেকে শুরু করে মাছ, মাংস, সবজি, পোলাও, তেহারি, বিরিয়ানির মতো নানা সুস্বাদু রান্নার অন্যতম উপাদান হচ্ছে তেল। শুরুতে রান্নায় সবচেয়ে বেশি ব্যবহৃত হতো সরিষার তেল। ঘানিতে তৈরি হতো এই তেল। এখন নতুন প্রযুক্তি এসেছে। মেশিনে নিমেষেই সরিষা ভেঙে পাওয়া যাচ্ছে তেল।

দিন বদলের ধারায় সরিষার তেলের সঙ্গে যোগ হয়েছে সয়াবিন, অলিভ, রাইস বার্ন ও সান ফ্লাওয়ার থেকে পাওয়া তেল। তবে এত তেলের ভিড়ে এখনো এগিয়ে রয়েছে সয়াবিন তেল। প্রাচীনকাল থেকে মায়েদের রান্নাঘরে ব্যবহৃত হওয়া সরিষার তেল আজও সয়াবিনের কাছে মলিন। আশির দশক থেকে রান্নাঘরে সয়াবিনের প্রচলন শুরু। সরিষা থেকে সয়াবিনের দাম অনেক কম প্রায় অর্ধেক। আজ যে ঘরে ঘরে সয়াবিনের জয়জয়কার তার একটি বড় কারণ এটি।

সয়াবিনের এমন জনপ্রিয়তায় ভাগ বসাতে চেষ্টা করেছে অনেক তেল। মাঝে মাঝে সয়াবিনের উচ্চমূল্যের কাছে পাম তেলের চাহিদা বাড়লেও তা হুমকি হয়ে উঠতে পারেনি। সয়াবিনের বিকল্প হয়ে উঠতে পারেনি পাম তেল। সয়াবিনের এই জয়জয়কার স্বীকার করেন বিক্রেতারাও। তাদের কাছে ক্রেতারা এখন সয়াবিনই প্রথম চান।

ভোজ্য তেলের বাজারে সরিষা, সয়াবিন ও রাইস ব্র্যান অয়েল ছাড়াও আরো দুই প্রকারের তেলের চল আছে। তবে তা খুবই সীমিত। সূর্যমুখীর তেল ও জলপাই তেল বিদেশ থেকে আমদানি করেন ব্যবসায়ীরা। তবে এগুলোর দাম বেশ চড়া। সাধারণ ক্রেতাদের হাতের নাগালের বাইরে বলে এখনো অতটা চাহিদা তৈরি করতে পারেনি আমাদের দেশে।

দাম কম হওয়া ছাড়াও সয়াবিনের কিছু গুণ আছে। স্বাভাবিক তাপে সয়াবিনের তেমন ক্ষতি হয় না। তবে এ তেল ভাজাপোড়ায় বেশি সময় ধরে গরম না করাই ভালো। পৃথিবীজুড়ে সয়াবিন জনপ্রিয় উদ্ভিজ্জ প্রোটিনের উত্স। সয়াবিন দিয়ে তৈরি হয় নানা পণ্য। মানব শরীরের জন্য খুবই প্রয়োজনীয় উপাদান অ্যামাইনো এসিড। এটিরও ভালো উত্স সয়াবিন।

কালের কণ্ঠসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

পরিবেশ

সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে ওঠা ৩৫৮ পরিবারের ওপর খানি বাংলাদেশ ও প্রানের গবেষণায় দেখা গেছে, ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার আওতায় মাত্র ৭.৫ শতাংশ।

চ্যানেল আই অনলাইন১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি করবে বিইআরসি

সরকারের কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি আর বিইআরসির সঙ্গে আলোচনার পর ১৫ ও ১৬ অক্টোবর দোকান বন্ধ রাখার কর্মসূচি তুলে নিয়েছেন এলপিজি ব্যবসায়ীরা; তাঁদের দাবি নিয়ে ২৯ অক্টোবর গণশুনানি।

নিউজবাংলা ২৪১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

ঘাটাইলের চান্দশীতে মাসের পর মাস জলাবদ্ধতা, পানির নিচে আবাদি জমি

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামে ড্রেনেজ না থাকায় শত শত পরিবার পানিবন্দি, আবাদি জমি তলিয়ে চাষ করতে পারছেন না কৃষকেরা; ইউএনও বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)