সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ভেড়ার রাজ্য নেদারল্যান্ডসের টেসেল

পনের শতক থেকে উত্তর সাগরের নৌপথের একটি গুরুত্বপূর্ণ নোঙর ক্ষেত্র নেদারল্যান্ডসের টেসেল দ্বীপ। যে দ্বীপটির এখনকার পরিচিতি ভেড়ার রাজ্য হিসেবে। যেখানে রয়েছে পারিবারিক খামারের ঐতিহ্য আর ভেড়ার দুধের পনিরের আকর্ষণ।

পনের শতক থেকে উত্তর সাগরের নৌপথের একটি গুরুত্বপূর্ণ নোঙর ক্ষেত্র নেদারল্যান্ডসের টেসেল দ্বীপ। যে দ্বীপটির এখনকার পরিচিতি ভেড়ার রাজ্য হিসেবে। যেখানে রয়েছে পারিবারিক খামারের ঐতিহ্য আর ভেড়ার দুধের পনিরের আকর্ষণ।

উঁচুনিচু সবুজ প্রান্তরে ভেড়ার পাল। দূর থেকে দেখে যেনো মনে হয় সাদা সাদা মুক্তাদানা চলমান। টেসেলের এই সৌন্দর্য্যের সঙ্গে মিশে আছে বাণিজ্যিক ও পারিবারিক খামারের এক ঐতিহ্য। ১৩ হাজার অধিবাসীর টেসেলে ভেড়াও আছে মানুষের সমান।

ডো ওয়াডেল শিপ ফার্মের মালিক ইয়ান জানান, ভেড়া পালনকে শুধু খামারিরা নয় বরং নেদারল্যান্ডস সরকার বেশ গুরুত্ব দেয়। এর ঐতিহাসিক গুরুত্বও রয়েছে। এই ভেড়া পালন টেসেলকে চমৎকার একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি এনে দিয়েছে।

হেক্টরপ্রতি ১০ টির বেশি ভেড়া পালন নিষেধ, ৫০ হেক্টও জমির মালিক ইয়ান মাঝারি খামারি হিসেবে পালন করতে পারছেন ৫’শ টি ভেড়া।

টেসেলের ‘ছোট লেজের ভেড়া’ বিশ্ববিখ্যাত। তা মাংসের জন্য যতখানি, তার চেয়ে বেশি সুস্বাদু পনিরের জন্য। বেশিরভাগ খামারের সঙ্গেই রয়েছে পনিরের কারখানা। এসব কারখানাই নেদারল্যান্ডসকে পরিণত করেছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম পনির রপ্তানিকারক দেশে।

ডো ওয়াডেল ফার্মের আরেক স্বত্তাধিকারী মারিয়ানা জানান, এখানে ঐতিহ্যবাহী কায়দায় পনির তৈরি করা হয়। যন্ত্রপাতি থাকলেও মূল কাজটি করতে হয় হাতে।

বাংলার মতো দুধে-ভাতের স্বপ্ন এখানে নেই, তবে পনির রুটির অদ্ভুত সুখে আছে একেকটি খামারি পরিবার।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)