সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

শিবপুরে আখ চাষে দ্বিগুণ লাভ, কৃষকের মুখে হাসি

নরসিংদীতে আখ চাষ খুব কম হয়। তবে ফিলিপাইনের কালো জাতের আখ চাষ করে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা মহসিন। নরসিংদীর শিবপুরে মাত্র একটি চারা দিয়ে শুরু করে আখ চাষ বাণিজ্যিক পর্যায়ে নিয়ে এসেছেন তিনি। এতে কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। কয়েক বছর ধরে দ্বিগুণ লাভ হওয়ায় কৃষকেরা আখ চাষে ঝুঁকছেন। উঁচু

নরসিংদীতে আখ চাষ খুব কম হয়। তবে ফিলিপাইনের কালো জাতের আখ চাষ করে সফল হয়েছেন কৃষি উদ্যোক্তা মহসিন। নরসিংদীর শিবপুরে মাত্র একটি চারা দিয়ে শুরু করে আখ চাষ বাণিজ্যিক পর্যায়ে নিয়ে এসেছেন তিনি। এতে কৃষকদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন। কয়েক বছর ধরে দ্বিগুণ লাভ হওয়ায় কৃষকেরা আখ চাষে ঝুঁকছেন। উঁচু জমি ও বেলে-দোআঁশ মাটি আখ চাষের জন্য উপযোগী। কৃষকেরা বলছেন, এবার আবহাওয়া অনুকূলে থাকায় আখের বাম্পার ফলন হয়েছে। ভালো ফলনের পাশাপাশি বেশি দাম পাওয়ায় খুশি তারা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি খরা মৌসুমে নরসিংদী জেলার ৬টি উপজেলায় ১৮২ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের মুনশেফের চর এলাকার আখ চাষি মহসিন ২ বিঘা জমিতে চাষ শুরু করেন। গত বছর ২ বিঘা জমিতে ১ লাখ টাকা খরচ করে প্রায় ৩ লাখ টাকার আখ বিক্রি করেন। চলতি বছরও তার আখের বাম্পার ফলন হয়েছে। এবারও ভালো দাম পাওয়ার আশা করছেন তিনি। তার ক্ষেতে বিভিন্ন জাতের আখ আছে। বর্তমানে বাজারগুলোতে প্রতি পিস আখ বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা দরে।

একই উপজেলার পুটিয়া ইউনিয়নের সৈয়দনগর দড়িপাড়া গ্রামের তরুণ মারুফ হাসান মুরাদ। ৩ বছর আগে শখের বশে বাড়ির আঙিনায় ফিলিপাইনের কালো জাতের একটি আখের চারা রোপণ করেন। আখটি খেতে বেশ সুমিষ্ট, নরম এবং রসালো হওয়ায় আকৃষ্ট হয়ে বাণিজ্যিকভাবে চাষাবাদের পরিকল্পনা করেন। এরপর শুরু হয় চারা তৈরির কাজ। প্রথমে বাড়ির আঙিনায়, পরে জমিতে রোপণ করে চারা তৈরি করতে থাকেন। দীর্ঘ ৩ বছরের মধ্যে তিনি সফল আখ চাষি হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হন। বর্তমানে তিনি নরসিংদী এবং পার্শ্ববর্তী জেলার কৃষকদের নতুন প্রজাতির আখের চারা ও চাষাবাদ পদ্ধতি সম্পর্কে পরামর্শ দিয়ে সহযোগিতা করেন।

স্থানীয় পাইকারি আখ বিক্রেতা ওমর ফারুক বলেন, 'এ জাতের আখ সাইজে মোটা, লম্বা ও রসালো হওয়ায় বাজারে বেশ চাহিদা আছে। প্রতি পিস আখ পাইকারি ৬০ টাকা দরে কিনে একশ থেকে দেড়শ টাকা বিক্রি করি। এতে বেশ লাভবান হয়েছি।'

স্থানীয়রা জানান, মারুফ ফিলিপাইনের কালো আখ চাষ করে এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। তার ক্ষেতের আখ দেখার জন্য প্রতিদিন বিভিন্ন জেলা থেকে লোকজন আসে। আখ ও আখের চারা বিক্রি করে তিনি বর্তমানে স্বাবলম্বী হয়েছেন। তাছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এ জাতের আখ চাষ দেশব্যাপী ছড়িয়ে দিলে দেশের সব কৃষক উপকৃত হবেন। পাশাপাশি কৃষিক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আসবে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক ড. মুহাম্মদ আবদুল হাই বলেন, 'চলতি অর্থবছরে নরসিংদীতে ১৮২ হেক্টর জমিতে আখ চাষ হচ্ছে। এদের মধ্যে অধিকাংশই চিবিয়ে খাওয়ার আখ।'

তিনি বলেন, 'এ বছর নরসিংদীতে ফিলিপাইনের কালো রঙের নতুন জাতের আখ চাষ হয়েছে, যা খেতে বেশ সুমিষ্ট ও নরম। এ আখে তেমন রোগবালাই না থাকায় বেশ লাভজনক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নরসিংদী কৃষি ও কৃষকদের যে কোনো প্রয়োজনে সব সময় পাশে থেকে বীজ, কীটনাশক ও সার দেওয়ার পাশাপাশি প্রযুক্তিগত উদ্ভাবনে পরামর্শ দিয়ে থাকে।'

সঞ্জিত সাহা/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)