সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

অস্ট্রেলিয়ায় বৃষ্টিতে স্বস্তি ফিরলেও আরো বড় আগুনের আশঙ্কা থাকার কথা বলছে কর্তৃপক্ষ

অবশেষে অস্ট্রেলিয়ায় বৃষ্টি নেমেছে আর তাপমাত্রাও কমেছে-কিন্তু কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, দেশটিতে বুশফায়ার বলে পরিচিত যে দাবানল জ্বলছে তা আবারো বেগবান হবে।

অবশেষে অস্ট্রেলিয়ায় বৃষ্টি নেমেছে আর তাপমাত্রাও কমেছে-কিন্তু কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে, দেশটিতে বুশফায়ার বলে পরিচিত যে দাবানল জ্বলছে তা আবারো বেগবান হবে।

সিডনি থেকে মেলবোর্ন পর্যন্ত পূর্ব উপকূলীয় এলাকায় মাঝারি ধরণের বৃষ্টি হয়েছে। তবে নিউ সাউথ ওয়েলসের কিছু কিছু এলাকায় মুষলধারে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কিন্তু রবিবার রাতে কর্তৃপক্ষ সতর্ক করে বলেছে যে, বৃহস্পতিবার নাগাদ তাপমাত্রা আবারো বেড়ে যাবে।

তারা আরো বলছে, ভিক্টোরিয়া এবং নিউ সাউথ ওয়েলসে যে ব্যাপক আগুন জ্বলছে তা মিলে গেলে একটি মেগা ফায়ার বা বিশালাকার আগুন তৈরি হতে পারে।

"স্বস্তির কোন সুযোগ নেই," সোমবার সকালে সতর্ক করে একথা বলেছেন নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধান গ্ল্যাডসি বেরেজিকলিয়ান।

আগুনের কারণে যারা গৃহহীন হয়ে পড়েছেন সেসব হাজারো মানুষকে সহায়তা দেয়া অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ।

"এখন উদ্ধার তৎপরতা চালানোর সময়, যারা ঘর হারিয়েছে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে," মিস বেরেজিকলিয়ান বলেন।

বৃষ্টির কারণে কিছুটা স্বস্তি ফিরলেও বাতাস এখনো মারাত্মকভাবে দূষিত।

ক্যানবেরায় অবস্থিত অস্ট্রেলিয়ার ন্যাশনাল গ্যালারি সোমবার বন্ধ রাখা হয়েছিল "দর্শনার্থী, কর্মকর্তা এবং শিল্পকর্মের ক্ষতি হওয়ার শঙ্কা কমিয়ে আনতে"।

রাজধানীর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিও বন্ধ ছিল।

বিবিসি বাংলাসূত্র

অস্ট্রেলিয়া

সম্পর্কিত খবর

এগ্রোটেক

কাগজের কাজ কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহকারী বানালেন অস্ট্রেলিয়ার কৃষকেরা

অস্ট্রেলিয়ার কৃষক সমবায় রিজেন ফার্মার্স মিউচুয়াল ‘ফার্ম অ্যাসিস্ট্যান্ট’ নামে একটি এআই টুল বানিয়েছে, যা মাঠ থেকে পাঠানো ভয়েস নোট, ছবি ও লেখাকে খামারের রেকর্ডে রূপ দেয়। ২০ জন কৃষক এটি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছেন।

Beef Central১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

গবাদিপশুর মিথেন কমানোর প্রযুক্তি আছে, বাধা খরচ ও প্রয়োগে: সিএসআইআরও

খামারের নিঃসরণ কমানোর ৮০টির বেশি প্রযুক্তি নিয়ে সিএসআইআরওর ২০০ পৃষ্ঠার প্রতিবেদন বলছে, কৃষক কোন প্রযুক্তি নেবেন তা কার্যকারিতার চেয়ে বেশি নির্ভর করে খরচ, চারণভূমির পশুর কাছে তা পৌঁছানো এবং বাজারের প্রণোদনার ওপর।

Beef Central১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

বিশ্বে ইউরোপীয় জাত ছাড়িয়ে গেছে কুঁজওয়ালা জেবু গরুর মাংস উৎপাদন

বাজার বিশ্লেষক সাইমন কুইল্টি বলছেন, ব্রাজিল ও ভারতের বস ইন্ডিকাস গরুর মাংস উৎপাদন দুই বছর আগে বস টরাস জাতকে ছাড়িয়ে গেছে, ফলে মানসম্মত ও সাধারণ মাংসের দামের ব্যবধান বাড়ছে।

Beef Central১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)