সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

বন্যকুকুরের আক্রমণে ১৭৫ ভেড়ার মৃত্যু, খামারিদের মধ্যে আতঙ্ক

ফেনীর সোনাগাজীতে বন্যকুকুরের আক্রমণে ১৭৫টি ভেড়ার মৃত্যু হয়েছে। ভেড়াগুলোর বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

ফেনীর সোনাগাজীতে বন্যকুকুরের আক্রমণে ১৭৫টি ভেড়ার মৃত্যু হয়েছে। ভেড়াগুলোর বাজারমূল্য আনুমানিক ২০ লাখ টাকা।

শুক্রবার (১৬ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আবদুল্ল্যাহর চরে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর স্থানীয় কৃষক ও খামারিরা কুকুরের ভয়ে তাদের গবাদিপশু সার্বক্ষণিক পাহারা দিচ্ছেন। মাঠে চরাতে কেউ সাহস পাচ্ছেন না।

ক্ষতিগ্রস্ত খামার মালিক নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন।

তিনি বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার পার্শ্ববতী সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের আবুল্ল্যার চরে আমার নামে একটি ভেড়ার খামার গড়ে তুলেছি। খামারে মোট ২৭৫টি ভেড়া ছিল। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে খামারের রাখাল সেলিম পাশের বাজারে নাস্তা করতে যান। এ সুযোগে ছয়টি বন্যকুকুর ভেড়ার খামারে হানা দেয়। ওই সময় ছয়টি কুকুরের কামড়ে মোট ১৭৫টি ভেড়া মারা যায়। মারা যাওয়া ভেড়ার মধ্যে ১২০টি গর্ভবতী ছিল।

খামারিদের অভিযোগ, এখানকার খামারিদের বিপদে-আপদে সরকারি কর্মকর্তাদের পাওয়া যায় না। তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ব্যস্ততা দেখান। কখনো খামারে এলেও তাদের ফিস দিতে হয়।

তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শুক্রবার রাতে কুকুরের কামড়ে শতাধিক ভেড়া মারা গেলেও এখন (সন্ধ্যা ৬টা) পর্যন্ত প্রাণিসম্পদ কর্মকর্তাকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী বলেন, ঘটনাটি আমাকে লোকজন মোবাইলে জানিয়েছেন। আমি এখন ঘটনাস্থলে যাচ্ছি। পরে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন বলেন, খামারিদের বিপদে-আপদে পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা প্রাণিসম্পদ বিভাগের দায়িত্ব। কিন্তুু চরাঞ্চলে শতাধিক ভেড়া মারা যাওয়ার ঘটনার পর পুরো দিন কেটে গেলেও প্রাণিসম্পদ কর্মকর্তা ঘটনাস্থলে যাননি। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে।

জানতে চাইলে ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, ঘটনা ঘটার ১২ ঘণ্টা পরও সংশ্লিষ্ট কর্মকর্তার ঘটনাস্থলে না পৌঁছানো দুঃখজনক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)