সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

কৃষকের দুঃখ কেউ বুঝতে চায় না: খাদ্যমন্ত্রী

সবাই সস্তা খেতে চায়, কৃষকের দুঃখ কেউ বুঝতে চায় না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সবাই সস্তা খেতে চায়, কৃষকের দুঃখ কেউ বুঝতে চায় না বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

মঙ্গলবার (৩০ মে) নওগাঁর সাপাহারে গোডাউনপাড়া আমবাগানে আম সংগ্রহ ও বিপণনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, কৃষক এদেশের প্রাণ। আম কিংবা ধান যেটাই চাষ করুক কৃষকের স্বার্থ রক্ষা করতে হবে। সরকারের লক্ষ্য কৃষকের পাশে থাকা।

তিনি বলেন, আমনে বাম্পার ফলন হয়েছে। বোরোতেও বাম্পার ফলন হয়েছে। আমেও বাম্পার ফলন হয়েছে। কৃষক ধানের ন্যায্যমূল্য পাচ্ছে। আশা করি, আমেও ন্যায্যমূল্য পাবে।

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতে চাই উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, সবাই সস্তায় খেতে চায়। কৃষকের দুঃখ-কষ্ট কেউ বুঝতে চায় না। ফসল ফলাতে তাকে খরায় পুড়তে হয়, বৃষ্টিতে ভিজতে হয়।

সাধন চন্দ্র মজুমদার বলেন, এখন দেশীয় ফলের প্রচুর সরবরাহ আছে। বিদেশ থেকে ফল আমদানি করতে না হলে ডলার সাশ্রয় হবে। দেশীয় ফলের পুষ্টিমানও বেশি।

তিনি বলেন, বিদেশে ফল রপ্তানির সুযোগ আছে। দেশের আম এখন বিদেশে যাচ্ছে, আম চাষিরা লাভবান হচ্ছে। আম রপ্তানিতে বড় বাধা বিদেশিরা জানতে চায়, আম নিরাপদ কি না? আমরা সনদ দেখাতে পারি না। ভবিষ্যতে নিরাপদ খাদ্য অধিদপ্তরের সার্টিফিকেট নিয়ে আরও বেশি আম রপ্তানি করা সম্ভব হবে।

সাপাহারের সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শামসুল আলম শাহ চৌধুরী এবং কৃষি কর্মকর্তা শাপলা খাতুনসহ আমচাষি ও আড়তদাররা উপস্থিত ছিলেন।

এরপর মন্ত্রী জবইবিলে মাছ চত্বর ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে জয় বাংলা চত্বর উদ্বোধন করেন।

আব্বাস আলী/এমআরআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)