সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ভরা মৌসুমে দেখা নেই বৃষ্টির, আমন চাষ নিয়ে শঙ্কা

ভরা মৌসুমে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আমন চাষ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এবছর আদৌ আমন আবাদ করতে পারবের কি না তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তাদের। প্রতিটি ক্ষণ বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছেন উপজেলার কৃষকরা।

ভরা মৌসুমে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের মিরসরাই উপজেলায় আমন চাষ নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। এবছর আদৌ আমন আবাদ করতে পারবের কি না তা নিয়ে দুশ্চিন্তার শেষ নেই তাদের। প্রতিটি ক্ষণ বৃষ্টির অপেক্ষায় প্রহর গুনছেন উপজেলার কৃষকরা।

জানা গেছে, বর্ষাকালে মূলত বৃষ্টি পানি দিয়েই কৃষকরা রোপা আমন চাষ করে থাকেন। কবে চলতি বছর জুলাই শেষ হয়ে আগস্ট আসলেও বৃষ্টির দেখা নেই। এতে আমন চাষিরা পড়েছেন মহাবিপাকে। বৃষ্টির অভাবে ধান লাগানো তো দূরের কথা, অধিকাংশ কৃষক জমিই তৈরি করতে পারেননি। জলবায়ুর পরিবর্তনজনিত কারণে মৌসুমি বৃষ্টি না হওয়ায় উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে কৃষকদের ভূগর্ভের পানি উত্তোলন করে জমি তৈরির পরামর্শ দেওয়া হচ্ছে।

উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের কৃষক মো. মোশারফ হোসেন জানান, প্রতিবছর আমন মৌসুমে প্রায় এক একর জমিতে ধান চাষ করেন তিনি। কিন্তু গত দু-তিন বছর মৌসুমি বৃষ্টি না হওয়ায় রোপা আমন উৎপাদন ব্যাহত হচ্ছে। চলতি মৌসুমে এখনো জমি তৈরি করতে পারেননি। তার এলাকার অধিকাংশ কৃষকই বৃষ্টি না হওয়ায় চিন্তিত। অথচ এখন রোপা আমনের ভরা মৌসুম চলছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, তীব্র তাপদাহে খরায় জমি ফেটে চৌচির। ভরা বর্ষা মৌসুমে বৃষ্টির দেখা নেই। কিছু কিছু জায়গায় রোদে পুড়ে বিবর্ণ হয়েছে আমনের চারা। জমি চাষ, শ্রমিকের মজুরি, তেল, সার ও কীটনাশকের দামবৃদ্ধি পাওয়ায় বেড়েছে উৎপাদন খরচ। গুটিকয়েক কৃষক মেশিনের সাহায্যে পানি সেচ দিয়ে ধান রোপণ করছেন। কিন্তু জমিতে পানি দেওয়ার সঙ্গেই আবার জমি শুকিয়ে যাচ্ছে।

উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বাবুল ভৌমিক, সাহেরখালী ইউনিয়নের আব্দুস সালামসহ অনেকেই জানান, এবছর বৃষ্টি না হওয়ায় শ্যালো মেশিন ও বৈদ্যুতিক মোটর চালিয়ে জমিতে সেচ দিতে হচ্ছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৯ হাজার ৭৭৫ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরইমধ্যে লক্ষ্যমাত্রার চার ভাগের এক ভাগ জমিতে ধান লাগানো হয়েছে।

মিরসরাই উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজী নুরুল আলম বলেন, জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আমন আবাদ শুরু হয়ে থাকে এবং আগস্টের শেষদিকে ধান লাগানো শেষ হয়। কিন্তু বৃষ্টি না হওয়ায় জুলাই মাস শেষে হয়ে আগস্ট শুরু হলেও লক্ষ্যমাত্রার চার ভাগের দুই ভাগ জমিতেও আমন আবাদ করা যায়নি।

তিনি আরও বলেন, আশা করছি, বৃষ্টি শুরু হলে ১৫ থেকে ২০ দিনের মধ্যে আমন ধান রোপণ শেষ হয়ে যাবে। কিছু কিছু এলাকায় সেচের মাধ্যমে লক্ষ্যমাত্রা পূরণের চেষ্টা করা হচ্ছে।

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

খরিফে ধাক্কার পর রবি মৌসুমেও এল নিনোর শঙ্কা, ভারতের কৃষি জিডিপি সংকোচনের মুখে

বর্ষায় ১৩ শতাংশ কম বৃষ্টিতে খরিফ উৎপাদন কমেছে, মহারাষ্ট্র ও কর্ণাটকের ৪৯১টি তালুকে খরা ঘোষণা হয়েছে, ট্রাক্টর বিক্রি কমছে আর ছোলার দাম কেজিতে ১০০ রুপির দিকে। কৃষকেরা এখনও ত্রাণের অপেক্ষায়, লিখেছে রুরাল ভয়েস।

Rural Voice১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আগাম জাতের ধানে আকস্মিক বন্যার ক্ষতি কমছে সুনামগঞ্জের হাওরের ৩,০০০ পরিবারের

হাওর অঞ্চলে ইরির জলবায়ু-সহনশীল ধান মূল্যশৃঙ্খল প্রকল্প সরাসরি ৩,০০০ কৃষক পরিবারের কাছে পৌঁছেছে। নারীদের পরিচালিত পাঁচটি কমিউনিটি বীজ ব্যাংক হয়েছে, কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন দুই হাজারের বেশি কৃষক।

IRRI১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)