সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ক্রেতা মিলছে না বড় গরুর, ব্যাপারীদের মাথায় হাত

কুষ্টিয়ার মিরপুরের রফিকুল ইসলম। নিজের হাতে লালন-পালন করে তিনটি বড় গরু দুই দিন আগে গাবতলী পশুর হাটে তুলেছেন। ২৫ থেকে ৩০ মণ মাংস মিলবে এমন গরুর দাম হাঁকা হচ্ছে ১৮ লাখ টাকা করে। কিন্তু কেউ দাম বলছে না। বড় অঙ্কের টাকা খরচ করে গরু হাটে তুলে বড় চিন্তায় পড়েছেন রফিকুল ইসলাম।

কুষ্টিয়ার মিরপুরের রফিকুল ইসলম। নিজের হাতে লালন-পালন করে তিনটি বড় গরু দুই দিন আগে গাবতলী পশুর হাটে তুলেছেন। ২৫ থেকে ৩০ মণ মাংস মিলবে এমন গরুর দাম হাঁকা হচ্ছে ১৮ লাখ টাকা করে। কিন্তু কেউ দাম বলছে না। বড় অঙ্কের টাকা খরচ করে গরু হাটে তুলে বড় চিন্তায় পড়েছেন রফিকুল ইসলাম।

তিনি জাগো নিউজকে বলেন, 'বড় গরু লিছে না কো! কেউ দামই বলে না। ৯ ট্যাকার মাল ৬ ট্যাকা বোলে, কসাইয়ের দামও বোলে না।'

রোববার (২৫ জুন) গাবতলী পশুর হাট ঘুরে দেখা গেছে, বড় গরুর ক্রেতা মিলছে না। গাবতলী পশুর হাটের প্রবেশপথেই বড় গরু নিয়ে ক্রেতার আশায় ব্যাপারীরা। কিন্তু ক্রেতা নেই।

আরও পড়ুন: ঢাকায় প্রতি বর্গফুট চামড়ার সর্বোচ্চ দাম ৫৫ টাকা, বাইরে ৪৮

কেরানীগঞ্জ থেকে চারটি বড় গরু হাটে তুলেছেন আওলাদ হোসেন। ১৮ থেকে ৩০ মণ মাংস মিলবে এমন গরুর দাম ১২ থেকে ১৬ লাখ টাকা চাইলেও ক্রেতা মিলছে না। কেউ দামই বলছে না।

আওলাদ হোসেন বলেন, বড় গরু হাটে তুলে বড় পাপ করেছি। কেউ দামই বলে না। মানুষের পকেটে মনে হয় টাকা নাই।

কোরবানির ঈদের বাকি মাত্র ৩ দিন। শেষ মুহূর্তে হাটে ক্রেতা বেড়েছে। তবে কেনাকাটায় থেকে দেখার লোক বেশি স্থায়ী পশুর হাট গাবতলীতে। তবে বেচাকেনা জমবে শেষ দুই দিনে।

বাগেরহাট চিতলমারী থেকে গাবতলী হাটে উঠেছে 'নবাব'। বাগেরহাটের রঞ্জন ব্যাপারী গরুটি হাটে তুলেছেন। ষাঁড়টির দৈর্ঘ্য ৮ ফুট, উচ্চতা ৫ ফুট, ওজন ৩০ মণ। কালো আর সাদা রঙের সুঠাম স্বাস্থ্যের ষাঁড়টির নাম বিক্রির জন্যই কেবল দেওয়া হয়েছে চিতলমারির নবাব।

আরও পড়ুন: ঢাকার সড়কে পশুর হাট, যাতায়াত-দুর্গন্ধে ভোগান্তি

নবাব খুব শান্ত স্বভাবের গরু। ওর কোনও রাগ নেই। কারও দিকে তেড়েও যায় না।

রঞ্জন ব্যাপারী বলেন, ৩০ মণ ওজন হবে আমার নবাবের। আড়াই বছর নিজের হাতে লালন-পালন করে বড় করেছি। ছোট থেকে লালন-পালন করেছি। দাম চাই ১৪ লাখ টাকা। কিন্তু দাম উঠছে ৭ থেকে ৮ লাখ টাকা। বড় গরুর ক্রেতা নেই। একজন এই দাম বলে চলে গেছে।

এমওএস/এমএইচআর

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

মতামত: বর্তমান রূপে ইইউ বাণিজ্য চুক্তি মেনে নেওয়া উচিত নয় অস্ট্রেলিয়ার কৃষকদের

অস্ট্রেলিয়ার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সভাপতি হ্যামিশ ম্যাকইনটায়ার সব দলকে অস্ট্রেলিয়া-ইইউ চুক্তির বিপক্ষে ভোট দিতে বলেছেন। ক্যাটল অস্ট্রেলিয়ার হিসাবে চুক্তিতে পাওয়া গরুর মাংসের বাজার বছরে মাত্র এক সপ্তাহের রপ্তানির সমান।

Beef Central১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

৫০টি মুরগি থেকে ১,০০০ লেয়ারের খামার, রুয়ান্ডার এক শিক্ষকের উদ্যোক্তা হওয়ার গল্প

ইয়েফা কর্মসূচির উদ্যোক্তা প্রশিক্ষণের পর মাসে দেড় লাখ রুয়ান্ডান ফ্রাঁ বেতনের শিক্ষকতা ছেড়ে ২৬ বছরের ফাদেলা মোদেস্ত এখন গাতসিবো জেলায় দিনে প্রায় ৮০০ ডিম উৎপাদন করেন।

এজিআরএ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

খবরে নেই, তবু দক্ষিণ আফ্রিকায় ক্ষুরারোগের ১,৫০১টি প্রাদুর্ভাব এখনও নিষ্পত্তিহীন

দক্ষিণ আফ্রিকার কৃষি বিভাগের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিবেদনে ক্ষুরারোগের মোট ২,৮৭১টি প্রাদুর্ভাবের তথ্য আছে। নয়টি প্রদেশেই এসএটি১ ও এসএটি২ ধরন সক্রিয়, নিষ্পত্তিহীন ঘটনার অর্ধেক ইস্টার্ন কেপ ও কোয়াজুলু-নাটালে।

ফার্মার্স উইকলি সাউথ আফ্রিকা১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)