সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস ৬ কিমি/ঘ

নন্দীগ্রামে কার্তিকের শুরুতেই কৃষকের ঘরে নতুন ধান

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কার্তিক মাসের শুরুতেই কৃষকের ঘরে উঠতে শুরু করেছে নতুন ধান। ধানের ফলন ও দাম ভালো হওয়ায় কৃষকরাও বেশ খুশি। তারা বলছেন, জমি ফেলে রাখার চাইতে আগাম চাষ করে

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় কার্তিক মাসের শুরুতেই কৃষকের ঘরে উঠতে শুরু করেছে নতুন ধান। ধানের ফলন ও দাম ভালো হওয়ায় কৃষকরাও বেশ খুশি। তারা বলছেন, জমি ফেলে রাখার চাইতে আগাম চাষ করে ঘরে তুলে সেই জমিতে রবিশস্য আলু অথবা সরিষা চাষ করবেন। অগ্রহায়ণ মাসের শুরু থেকে পুরোদমে ধান কাটা শুরু হবে এই উপজেলায়।

জানা গেছে, নন্দীগ্রাম উপজেলায় আগাম চাষ করা বিনা-৭, বিনা-১৭ ও মিনিকেট ধানের চাষ করা হয় সবচেয়ে বেশি। চারা রোপণের ১০০ থেকে ১১০ দিনের মধ্যে ধান ঘরে তুলতে পারার কারণে এই অঞ্চলের কৃষকরা গত ৬ বছর ধরে এইসব ধানের চাষ করে আসছেন। আর মিনিকেট ধানের চাষ হয় দীর্ঘদিন ধরে। ধান চিকন হওয়ায় বিনা-৭ ও মিনিকেট ধানের চালের চাহিদাও রয়েছে ব্যাপক। উপজেলার ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, ২৫ ভাগ জমির ধান পাকতে শুরু করেছে। কার্তিক মাসে এ অঞ্চলে মাঠে তেমন কাজ না থাকায় শ্রমিক সংকটও নেই। এ কারণে মাঠে পেকে যাওয়া ধান কেটে ঘরে তুলছেন কৃষক।

নন্দীগ্রাম পৌরসভার পূর্বপাড়া গ্রামে কৃষক শহিদুল ইসলাম বলেন, ত্রিশ বিঘা জমিতে বিনা-৭ ও কাটারি জাতের ধান চাষ করা হয়েছে। আষাঢ় মাসের শেষ সপ্তাহে চারা রোপণ করে কার্তিক মাসের শুরুতেই ধান কেটে ঘরে তুলছেন। প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে ৮ হাজার টাকা।

কালিকাপুর গ্রামের কৃষক রেজাউল হোসেন বলেন, বিনা-১৭, বিনা-৭ ও মিনিকেট জাতের ধান চাষ করেছেন। ধান কেটে জমিতে রবিশস্য আলু এবং সরিষা চাষ করা হবে। ধান চাষের জন্য প্রসিদ্ধ উপজেলার হাট-বাজারগুলোতে আগাম জাতের নতুন ধান উঠতে শুরু করেছে। বিক্রি হচ্ছে ১০৫০ থেকে ৯৮০ টাকা মণ দরে।

এ বিষয়ে নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার আদনান বাবু বলেন, আমন মৌসুমে এবার ভালো ফলন হয়েছে। এই উপজেলায় ১৯ হাজার ৩৮০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৪৬৫ হেক্টর জমিতে আগাম জাতের বিনা-৭ ও মিনিকেট ধানের চাষ হয়েছে।

কালের কণ্ঠসূত্র

ফসল

সম্পর্কিত খবর

ফসল

ইংল্যান্ডে যবের ফলন ১৪ বছরে সর্বনিম্ন, গম সামান্য বেশি

যুক্তরাজ্যের কৃষি মন্ত্রণালয় ডেফরার প্রাথমিক হিসাবে ইংল্যান্ডে যব উৎপাদন ১১ শতাংশ কমে ৩৭ লাখ টন হয়েছে, গম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ কোটি ৮ লাখ টন; গমের তুলনায় পশুখাদ্যের যব বিক্রি হচ্ছে অনেক কম দামে।

Farmers Weekly১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
বিশ্ব

ভালো ফসলের বছরেও আফগানিস্তানে শীতে তীব্র খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৯২ লাখ মানুষ

অনুকূল বৃষ্টি ও ভালো ফসলের পরও নভেম্বর-এপ্রিলে আফগানিস্তানের ৩৮ শতাংশ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় পড়বে বলে পূর্বাভাস দিয়েছে এফএও ও ডব্লিউএফপি; গত বছর একই সময়ের পূর্বাভাস ছিল ১ কোটি ৭৪ লাখ।

ডব্লিউএফপি১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

জমির সিদ্ধান্তের ভার পেয়ে তুলার ফলন সাত গুণ করলেন মহারাষ্ট্রের সুনীতা

একসময় দিনমজুরি করা, পরিবারের ১২ একর জমি নিয়ে কোনো সিদ্ধান্তের অধিকার না থাকা মহারাষ্ট্রের পাচোদ গ্রামের সুনীতা নেহারে এখন খামার চালান; মাটি ও পানি সংরক্ষণে একরপ্রতি তুলার ফলন প্রায় ১ থেকে বাড়িয়েছেন ৭ দশমিক ১৪ কুইন্টালে।

ডাউন টু আর্থ১৬ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)