সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

খাবারের খোঁজে লোকালয়ে বানরের দল

সকাল সাড়ে ১০টা। বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) বীর উত্তম হাবিবুর রহমান গেটের অদূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের সীমানা প্রাচীরের সামনে শিশু-কিশোরদের কোলাহল। এখান থেকে সামান্য দূরেই প্রাচীর ও প্রাচীর সংলগ্ন গাছের ওপর বসে আছে ছোটবড় বেশ কয়েকটি বানর।

সকাল সাড়ে ১০টা। বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) বীর উত্তম হাবিবুর রহমান গেটের অদূরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ গবেষণা ইনস্টিটিউটের সীমানা প্রাচীরের সামনে শিশু-কিশোরদের কোলাহল। এখান থেকে সামান্য দূরেই প্রাচীর ও প্রাচীর সংলগ্ন গাছের ওপর বসে আছে ছোটবড় বেশ কয়েকটি বানর।

উপস্থিত শিশু-কিশোররা ফুটপাতের দোকান থেকে কলা ও রুটি কিনে বানরগুলোকে খেতে দিচ্ছিল। তাদের কোলাহল দেখে পথচারীরাও থমকে দাঁড়িয়ে বানরের কলা ও রুটি খাওয়া দেখছিলেন।

বানরগুলোর মাঝে ভয়ের এতটুকু লেশ নেই। কোনো হইচই দৌড়-ঝাঁপও নেই। যারাই ওদের খেতে দিচ্ছিল ওরা দৌড়ে তাদের সামনে যাচ্ছিল। ছোট বানরগুলো মায়ের বুকের ভেতর ঝুলে থেকে দুগ্ধপান করতে করতে অন্য বানরদের খাওয়ার দৃশ্য দেখছিল। উপস্থিত কেউ কেউ আবার এমন দৃশ্য মোবাইল ফোনের ক্যামেরায় ধারণ করছিলেন।

উপস্থিত সবার মুখে প্রশ্ন- দলবেঁধে এতগুলো বানর এলো কোথা থেকে? স্থানীয় চায়ের দোকানদার কামাল হোসেন জানান, গত কয়েকদিন ধরে সমাজকল্যাণ ইনস্টিটিউট ক্যাম্পাসের গাছে ছোটবড় মিলিয়ে এক ডজনেরও বেশি বানর দেখা যায়।

তিনি জানান, সম্ভবত এগুলো অদূরেই বিজিবির ক্যাম্পাস থেকে এসেছে। কারণ এ এলাকায় শুধু বিজিবির অভ্যন্তরেই গাছে বানর দেখা যায়। প্রথমদিন যেদিন বানরগুলো দেখা গেছে সেদিন সব বানরকে ক্ষুধার্ত ও ক্লান্ত দেখা গেছে।

কয়েকদিন ধরে পথচারীসহ অন্যরা কলা ও রুটি কিনে খাওয়ানোর ফলে একটু ছুটোছুটি করছে। তবে এ বানরগুলো খাবার ছিনিয়ে নেয়া কিংবা এক গাছ থেকে আরেক গাছে লাফালাফি করে না বলে তিনি জানান।

স্থানীয় নতুন পল্টন লাইন এলাকার বাসিন্দা শাহজাহান জানান, তার বাসা বিজিবির প্রাচীরঘেঁষা। তিনি বিজিবির সীমানাপ্রাচীর সংলগ্ন গাছে দলবেঁধে বানর দেখতে পেয়েছেন। তবে এ রকম প্রকাশ্যে রাস্তায় বানরকে কখনই ঘোরাফেরা করতে দেখেননি।

এমইউ/বিএ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)