সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

ড্রাগন চাষে ঝুঁকছে বহু কৃষক, চাকরি ছেড়ে মাটির কাছে উদ্যোক্তা

দেশে এখন বছরব্যাপি রকমারি ফল ফসলের উৎপাদন বাড়ছে। গত এক দশকে আম ও পেয়ারার উৎপাদন দ্বিগুণ, পেঁপেতে আড়াই গুণ এবং লিচু উৎপাদনে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর গত চার পাঁচ বছরের মধ্যে নতুন যেসব ফলের উৎপাদন ব্যাপকহারে বাড়ছে তার অন্যতম হলো ড্রাগন। চাষের জমির দিক থেকে সবচেয়ে বেশি জমিতে কলা চাষ বাড়লেও সবচেয়ে দ্রু

দেশে এখন বছরব্যাপি রকমারি ফল ফসলের উৎপাদন বাড়ছে। গত এক দশকে আম ও পেয়ারার উৎপাদন দ্বিগুণ, পেঁপেতে আড়াই গুণ এবং লিচু উৎপাদনে ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর গত চার পাঁচ বছরের মধ্যে নতুন যেসব ফলের উৎপাদন ব্যাপকহারে বাড়ছে তার অন্যতম হলো ড্রাগন। চাষের জমির দিক থেকে সবচেয়ে বেশি জমিতে কলা চাষ বাড়লেও সবচেয়ে দ্রুত হারে পুষ্টিকর ফলের হিসাবে ড্রাগনই সবচেয়ে এগিয়ে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব মতে, ২০১৪-১৫ সালে দেশে ড্রাগন চাষ হয়েছিল মাত্র ৫ হেক্টর জমিতে। ২০১৯-২০ সালে ছিল ৩৪১ হেক্টর। চলতি মৌসুম অর্থাৎ ২০২০-২১ বছরে এসে যা দাঁড়িয়েছে প্রায় ৫০০ হেক্টরে।

গোটা দেশেই কৃষক এখন প্রচলিত কৃষি থেকে অনেকটাই সরে আসছে। অপ্রচলিত ও উচ্চমুল্যের ফল ফসল উৎপাদনে ঝুঁকছে তারা। এই জাগরণে ড্রাগনই উদ্যোক্তাদের কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।

এটি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বসন্তপুর। রাজশাহী -চাঁপাইনবাবগঞ্জ সড়কের পাশে বিশাল এক ড্রাগন বাগান। মাত্র দু’বছরের উদ্যোগ। উদ্যোক্তা হেলাল হেদায়েতুল ইসলাম নিজেকে একজন নিবেদিতপ্রাণ কৃষক দাবি করে বলেন, জীবনের প্রয়োজনে নানাক্ষেত্রে চাকরি করলেও শেষমেষ মাটির কাছাকাছি থাকার তাগিদে আর নিরাপদ খাদ্য উৎপাদনের ইচ্ছেয় কৃষির এই বাণিজ্যিক উৎকর্ষে যুক্ত হয়েছেন। গড়েছেন ৫০ বিঘার সুবিশাল এই খামার।

এই অংশটির আয়তন ১৫ বিঘা। ইট-সিমেন্টের খুটি, বাঁশের খুটি দিয়ে লম্বাকার অর্থাৎ আড়াআড়ি সারি, আবার আলদা আলাদা খুটিস্থাপনসহ বিভিন্ন উপায়ে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে ড্রাগন চাষের। উদ্দেশ্য কম খরচে অধিক উৎপাদন।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ভিডিও

সম্পর্কিত খবর

শাকসবজি

মুন্সিগঞ্জে শীতের সবজি চারার মৌসুম, জলবায়ু আর খরচ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা

রবি মৌসুমের আগে মুন্সিগঞ্জ সদরের বীজতলা থেকে বছরে ১৫ থেকে ২০ কোটি টাকার শীতকালীন সবজির চারা বিক্রি হয়; জলবায়ু পরিবর্তন আর বাড়তি উৎপাদন খরচে চাষিদের দুশ্চিন্তা নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ১০ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও
ছাদকৃষি

প্রবাস থেকে ফিরে মুন্সিগঞ্জে ছাদকৃষি গড়লেন এক উদ্যোক্তা

প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে মুন্সিগঞ্জের এক উদ্যোক্তা নিজের ভবনের ছাদে গড়ে তুলেছেন ফল-ফসলের বাগান; তাঁকে নিয়ে শাইখ সিরাজের ভিডিও প্রতিবেদন।

শাইখ সিরাজ৯ অক্টোবর ২০২৬১ মিনিটের ভিডিও

মন্তব্য

(০)