সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

শিল্পপতির বাড়ির আমগাছ চুরি, থানায় অভিযোগ

বিশ্বের সবচেয়ে দামি আম জাপানের 'মিয়াজাকি'। 'সূর্যডিম' নামেও পরিচিত বিশেষ এই আম। দেড় থেকে তিন লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি হয় মিয়াজাকি আম।

বিশ্বের সবচেয়ে দামি আম জাপানের 'মিয়াজাকি'। 'সূর্যডিম' নামেও পরিচিত বিশেষ এই আম। দেড় থেকে তিন লাখ টাকা পর্যন্ত দামে বিক্রি হয় মিয়াজাকি আম।

সেই আমের চারা নিজ বাড়িতে রোপণ করেছিলেন কুষ্টিয়ার কুমারখালীর এক শিল্পপতি। প্লাস্টিকের ড্রামে লাগানো একটি 'মিয়াজাকি' আমগাছ চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিল্পপতি।

কড়া নিরাপত্তার চাদরে ঘেরা বাড়িটির নাম 'প্যারেন্ট লজ'। এটি উপজেলার নন্দলালপুর ইউনিয়নের আলাউদ্দিন নগরে অবস্থিত। বাড়িটির মালিক হেলথকেয়ার ফার্মাসিটিক্যালের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ।

গাছটির দাম প্রায় লক্ষাধিক টাকা। প্রায় এক বছর আগে আলাউদ্দিন আহমেদ গাছটি জাপান থেকে নিয়ে এসে তার স্ত্রী সুরাইয়া বিলকিসের জন্মদিনে উপহার দিয়েছিলেন।

আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মো. সাইফুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিন আহমেদের স্ত্রী গাছটি প্লাস্টিকের ড্রামে বিলাসবহুল বাড়ি প্যারেন্টের লজের দক্ষিণ পাশে লাগিয়েছিলেন। গত ১ সেপ্টেম্বর ড্রামসহ গাছটি উধাও হয়ে যায়। সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও গাছটির সন্ধান না পেয়ে বৃহস্পতিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দেন ব্যবস্থাপক সাইফুর রহমান।

বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, আলাউদ্দিন নগর রেলগেট-শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়ি সড়ক ঘেঁষে অবস্থিত বিলাসবহুল সাদা রঙের বহুতল ভবন 'প্যারেন্ট লজ'। বাড়িটির চারদিকে পাকা প্রাচীর। একাধিক প্রবেশপথের বাড়িটি সিসিটিভি ক্যামেরায় আওতাভুক্ত। গেটে একজন পাহারাদার। প্রাচীরের ভেতরে সবুজায়ন। দেশি-বিদেশি ছোট-বড় বিভিন্ন প্রজাতির গাছ। তবে মিয়াজাকি জাতের আমগাছটি নেই।

এসময় বাড়ির পাহারাদার আসাদুল ইসলাম বলেন, 'আমি ছয় মাস হলো যোগদান করেছি। গাছের বিষয় কিছু জানি না।'

সবুজায়নের লক্ষ্যে প্যারেন্ট লজসহ আশপাশের এলাকায় প্রায় দেড় হাজার বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয়েছে বলে জানান আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক গোলাম হাফিজ।

তিনি বলেন, 'গতবছর জন্মদিনে স্যার জাপান থেকে মিয়াজাকি আমগাছটি ম্যাডামকে উপহার দিয়েছিলেন। মূল্যবান গাছটির দাম লক্ষাধিক টাকা। কড়া নিরাপত্তার মধ্যেও হঠাৎ গাছটি পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় আজ ব্যবস্থাপক থানায় লিখিত অভিযোগ করেছেন।'

লিখিত অভিযোগের বিষয়টি স্বীকার করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, 'মূল্যবান ও উপহারের গাছ হারানোর ঘটনায় থানায় লিখিত অভিযোগ পড়েছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

ওসি আরও বলেন, একটি গাছ হারানোর এমন অভিযোগ, এই এলাকায় হয়তো এটিই প্রথম।

আল-মামুন সাগর/এসআর/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)