সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

আমের দাম দ্বিগুণ, এখনো জমেনি রাজশাহীর বাজার

রাজশাহী তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় আমের বাজার বানেশ্বর বাজার। তবে আম সংকটে এখনও জমে ওঠেনি এই বাজার।

রাজশাহী তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় আমের বাজার বানেশ্বর বাজার। তবে আম সংকটে এখনও জমে ওঠেনি এই বাজার।

ব্যবসায়ীরা বলছেন, আম পরিপক্ব না হওয়ায় বাজার জমে ওঠেনি। আশা ছিল গোপালভোগেই জমে উঠবে বাজার। তবে সেটি হয়নি।

আর হাট ইজারাদাররা বলছেন, এবার কখন বাজার জমে উঠবে বলা মুসকিল। করাণ এবার আমের ফলন কম।

ম্যাংগো ক্যালেন্ডার অনুসারে গত ২৫ মে থেকে জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী গোপালভোগ, লখনা বা লক্ষণভোগ ও রানীপছন্দ আম সংগ্রহ ও বাজারজাত শুরু হয়েছে। তবে আমের ফলন কম ও পরিপক্বতা কম থাকার করণে এখনো জমে ওঠেনি বাজার। প্রতিদনি গড়ে ১০০ থেকে ১৫০ মণ আম বিক্রি হচ্ছে বাজারে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, গত মৌসুমে রাজশাহী জেলায় আম উৎপাদন হয়েছিল ১৯ হাজার ৫৭৮ হেক্টর জমিতে। এ বছর জেলায় ১৯ হাজার ৬০২ হেক্টর জমিতে আম চাষ হচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৬০ হাজার ৩১৫ মেট্রিক টন।

রাজশাহীর অন্যতম আমের হাট জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার ঘুরে দেখা গেছে, হাটে আম আসছে খুব অল্প পরিসরে। তবে দাম বেশ চড়া। গত দুইবারের চেয়ে এবার প্রায় দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে গোপালভোগ আম। তবে এখনো জমে ওঠেনি এই বাজার। আবহাওয়া অনুকূলে না থাকায় আম পরিপক্ব হতে সময় লাগছে। এই করণেই হাটগুলো জমতে অপেক্ষা করতে হবে আরও অন্তত ১০ দিন।

বিড়ালদহ এলাকা থেকে হাটে আম নিয়ে এসেছেন মো. বিশু। তিনি বলেন, আজ হাটে গোপালভোগ ও গুটি আম নিয়ে এসেছি। হাটে গোপালভোগ ২৫০০ টাকা মণ বিক্রি হচ্ছে। গতবার এই সময় ১৩০০ টাকা মণ ছিল।

হাটের আড়ৎদার আব্দুল মতিন বলেন, এবার আমে লস খাবে না। পর্তা হয়েই কিনবো। আমের উৎপাদন কম। তাই দাম কমার সম্ভাবনা নেই। এখন প্রতিদিন ১০০ থেকে ২০০ মণ গোপালভোগ আম উঠছে। চাহিদাও বেশ ভালো। হাট এখনও জমেনি। ১০ থেকে ১৫ দিন লাগবে জমে উঠতে। মূলত আম পূর্ণ পরিপক্ব হয়নি। এবার আম নাবলা। তাই একটু সময় লাগবে বাজারে আসতে। সেজন্য হাটও জমতে বেশ সময় লাগবে।

তিনি বলেন, আজ হাটে ২৫০০ টাকায় গোপালভোগ আম কিনছি। গুটি ১৪০০ থেকে ১৬০০ মান ভেদে কিনছি। খুচরা ৫০ থেকে ৬০ টাকা দরে গুটি ও ৬০ থেকে ৭০ টাকা দরে গোপাল ভোগ বিক্রি হবে। কেজিতে ৪ থেকে ৫ টাকা লাভ হবে। এবার আমের উৎপাদন কম তাই দামও বেশি।

আমের ব্যাপারী বাবর আলী বলেন, গোপাল ভোগ আম কিনেছি ২৩৮০ টাকা দরে। এখনও আম তেমন আসেনি। পরিপক্ব কম, তাই আম বাজারে আসতে একটু সময় লাগবে। এবার গতবারের থেকে ডাবল দাম। তবে হাট এখনো জমে ওঠেনি। জমে উঠতে আরও সময় লাগবে। আমের দাম গতকালকের চেয়ে আজ কিছুটা কমেছে।

অনলাইন আম ব্যবসায়ী মাজিদুর রহমান বলেন, গোপাল ভোগ আম আজ ৫ ক্যারট কিনেছি। আজ ২৭০০ টাকা মণ কিনেছি। দাম তুলনামূলক বেশি। আম কম তাই বেশি দামেই কিনছি। আমরাতো এভাবেই রেট দিচ্ছি, আর অগ্রীম পেমেন্ট পেয়েই আম কিনছি।

বানেশ্বর হাট ইজারাদার জাহাঙ্গীর আলম বলেন, এবার এখনো আমের হাট জমে ওঠেনি। এবার আমের ফলনও কম। গোপালেও বাজার জমেনি। কবে নাগাদ জমে উঠবে সেটিও বলা মুসকিল।

তিনি বলেন, অন্যান্য বছর এই সময় আমের হাট এত জমে ওঠে যে রাস্তা বন্ধ হয়ে যায়। এবারতো তেমন কোনো কিছুই নেই। দেখি কবে জমে ওঠে। আশা করছি নওগাঁর সাপাহারের আমগুলো এই বাজারে আসতে শুরু করলেই বাজার জমে উঠবে। এখন প্রতিদিন ১০০ থেকে ১৫০ মণ আম বিক্রি হচ্ছে।

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)