সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে আম উপহার দিতে চান মামুন

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে ১০ কেজি করে আম উপহার দিতে চান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা আমচাষি হাসনাত মামুন।

জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারকে ১০ কেজি করে আম উপহার দিতে চান চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাসিন্দা আমচাষি হাসনাত মামুন।

শনিবার (৫ জুলাই) নিজের ফেসবুক পেজে এ ঘোষণা দেন তিনি।

ফেসবুকে আমচাষি হাসনাত মামুন লিখেছেন, ‌'এ বছর আমরা আম নিয়ে বেশ ব্যস্ত ও ক্লান্ত। বাট গত বছর এই মাসেই অধিকার আদায় করতে গিয়ে কত টগবগে তরুণ তার জীবন উৎসর্গ করেছেন আমাদের জন্য। তাদের বাবা-মা হয়তো এখনো শোকে কাতর। সেসব ভাইবোনদের মধ্যে জুলাই আন্দোলনে শহীদ ১০ পরিবারের জন্য আমার এর পক্ষ থেকে আম উপহার দেওয়া হবে। শহীদ পরিবারের ঠিকানা কারও জানা থাকলে অবশ্যই ইনবক্স করার অনুরোধ রইলো।'

এ বিষয়ে হাসনাত মামুন জাগো নিউজকে বলেন, 'জুলাই বিপ্লবে শহীদদের জন্য আমার প্রাণ কাঁদে। কিন্তু আমার তেমন কিছু নেই। আমের ব্যবসা করি। তাই ইচ্ছা হলো জুলাই বিপ্লবে শহীদদের পরিবারকে আম দিয়ে তাদের কষ্ট ভাগাভাগি করে নিই।'

তিনি বলেন, 'এখন পর্যন্ত তিন শহীদ পরিবারের নাম-ঠিকানা পেয়েছি। আরও সাত পরিবারের নাম-ঠিকানা নিয়ে একসঙ্গে ১০ পরিবারকে ফজলি আম পাঠাবো।'

'জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন তাদের অনেকের পরিবার সচ্ছল না, স্বাবলম্বী না। তাই আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে', যোগ করেন হাসনাত মামুন।

সোহান মাহমুদ/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)