সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮+০.০%আদা - আমদানিকৃত১৬৭+০.০%আদা - দেশী১৫৪+০.০%আমন চাল - মাঝারি৫৬+০.০%আমন চাল - মোটা৪৮+০.০%আমন চাল - সরু৭২+০.০%আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২+০.০%কাঁচা মরিচ২১৮+০.০%খামারের মুরগী১৬২+০.০%খাসী৯০০+০.০%চিনি (দেশী)১৩২+০.০%ছোলা - গোটা৮৫+০.০%ডিম ফার্ম - লাল৪৭+০.০%পেঁয়াজ - দেশী৬০+০.০%বোরো চাল - মাঝারি৫৫+০.০%বোরো চাল - মোটা৪৭+০.০%বোরো চাল - সরু৬৬+০.০%মাংসঃ– গরু৭২৯+০.০%মুগ ডাল১২২+০.০%রসুন - আমদানিকৃত১৯২+০.০%রসুন - দেশী১৭৩+০.০%সয়াবিন তেল১৬৩+০.০%
হালনাগাদ ১৭ অক্টোবর ২০২৬
ঢাকা৩৪°মূলত পরিষ্কারআর্দ্রতা ৪২%বাতাস ১০ কিমি/ঘ

‘খাঁচার বানর বাইরে আইলো কেমনে?’

মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ঢুকতেই চোখে পড়ে রেসাস বানরের খাঁচা। বিরাট খাঁচাটিতে প্রায় দুই ডজন বানরের বসবাস। খাঁচায় থাকা বানরগুলো ঝাঁপ দিচ্ছে ভেতরে থাকা ছোট সুইমিংপুলে। বানরের ছোটাছুটি, পানিতে লাফ দেয়া দেখে উচ্ছ্বসিত হন দর্শনার্থীরা। তবে হঠাৎ খাঁচার বাইরে দুটি বানরের ঘোরাফেরা দেখে বিস্মিত হন দর্শনার্থ

মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ঢুকতেই চোখে পড়ে রেসাস বানরের খাঁচা। বিরাট খাঁচাটিতে প্রায় দুই ডজন বানরের বসবাস। খাঁচায় থাকা বানরগুলো ঝাঁপ দিচ্ছে ভেতরে থাকা ছোট সুইমিংপুলে। বানরের ছোটাছুটি, পানিতে লাফ দেয়া দেখে উচ্ছ্বসিত হন দর্শনার্থীরা। তবে হঠাৎ খাঁচার বাইরে দুটি বানরের ঘোরাফেরা দেখে বিস্মিত হন দর্শনার্থীরা।

শুক্রবার (২০ নভেম্বর) জাতীয় চিড়িয়াখানা দেখা মেলে এমন দৃশ্যের।

দর্শনার্থীদের মধ্যে কয়েকজন বলেতে থাকেন, 'খাঁচার বানর বাইরে আইল কেমনে? খাঁচার ওপরের কোনো ফাঁকা দিয়ে বের হয়ে যায়নি তো?'

চিড়িয়াখানার তথ্য কেন্দ্র থেকে জানা যায়, কয়েক বছর আগে কয়েকটি রেসাস প্রজাতির বানর খাঁচা থেকে বেরিয়ে যায়। এরপর তাদের আর খাঁচায় ঢোকানো যায়নি।

চিড়িয়াখানার এক কর্মকর্তা বলেন, 'এরা বাইরেই থাকে, গাছে গাছে ঘুরে বেড়ায়। এদের ধরা যায় না। তবে এরা কাউকে বিরক্ত করে না। রেসাস এই বানরগুলো অনেক আগে খাঁচা থেকে বের হয়ে গিয়েছিল। ধরতে গেলে এরা পালিয়ে যায়।'

চিড়িয়াখানার এক নিরাপত্তাকর্মী জানান, অনেক বছর আগে ৪-৫টি বানর খাঁচা ছেড়ে চলে যায়। বানরগুলো চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেনে ঘুরে বেড়ায়। এরা আবার বাচ্চা-কাচ্চা দিয়েছে। এখন এই সংখ্যাটা ২০ এর অধিক।

সাইফুল হক মিঠু/এসএস/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

৩৪ বছরে ৬০ হাজার চারা: চরফ্যাশনের ইমাম বাবুলের সবুজ গ্রাম

ভোলার চরফ্যাশনের মসজিদের ইমাম রেজাউল কিবরিয়া বাবুল পৈতৃক জমি বিক্রি করে নার্সারি গড়ে ৩৪ বছরে ৫০ থেকে ৬০ হাজার চারা ও ২৫ থেকে ৩০ হাজার তালবীজ রোপণ করেছেন।

এগ্রিকেয়ার২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

ঠাকুরগাঁওয়ে নদীর ধারের জঙ্গলে দেখা মিলল দুর্লভ বনবিড়ালের

ঠাকুরগাঁওয়ে খ্যাঁকশিয়াল দেখতে গিয়ে নদীর ধারের জঙ্গল ও আখখেতের পাশে বনবিড়ালের দেখা পান অধ্যাপক তুহিন ওয়াদুদ; আলোকচিত্রী রেজাউল হাফিজ রাহী প্রথমবার এর ছবি তোলেন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)