সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৮ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬২%বাতাস ৮ কিমি/ঘ

সংসদ ভবনের এক চিলতে জমিতে ফল-সবজির সমারোহ

জাতীয় সংসদ ভবনের মাঠের কোণে এক চিলতে জমিতে গড়ে উঠেছে ফল আর সবজির সমারোহ। কমপক্ষে ষাট রকমের শাক-সবজি ফলের ওই বাগান নিজে হাতে গড়ে তুলেছেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি। অন্যান্য সংসদ সদস্যের জন্য যা হয়ে উঠেছে অনুসরণীয়।

জাতীয় সংসদ ভবনের মাঠের কোণে এক চিলতে জমিতে গড়ে উঠেছে ফল আর সবজির সমারোহ। কমপক্ষে ষাট রকমের শাক-সবজি ফলের ওই বাগান নিজে হাতে গড়ে তুলেছেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি। অন্যান্য সংসদ সদস্যের জন্য যা হয়ে উঠেছে অনুসরণীয়।

জাতীয় সংসদ ভবন। দেশের সবকটি এলাকার নির্বাচিত জনপ্রতিধিরা এখানে বসেন আইন প্রণেতার ভূমিকায়। ২’শ ১৫ একর জায়গার ওপর দাঁড়িয়ে জাতির গর্বের এ প্রতিষ্ঠানের চারদিকে অপরূপ বাগান শোভিত। এর ভেতরেই রয়েছে খোলা মাঠ ও পরিত্যক্ত ক্ষেত্র।

এমন এক টুকরো জায়গাকেই সৌন্দর্য আর ফসলে সুশোভিত করে তুলেছেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা গিনি।

বাগান করা নিয়ে মাহবুব আরা গিনি বলেন, ‘স্পিকারকে বলার পর তিনিও ও অন্যান্যরাও সবাই উৎসাহ দেন। তারাই বললেন, জায়গাটা পড়েই আছে, তুমি সবজি বাগান করবে এটাতো বেশ ভালো কথা। কথায় কথায় প্রধানমন্ত্রী পর্যন্ত কথাটি গেলো। তিনিও উৎসাহ দিলেন’।

বিষমুক্ত সবজি ফসল উৎপাদনের ক্ষেত্রেও এটি এক অনুকরণীয় ক্ষেত্র। হুইপ আরও বলেন, জৈবিক সার-কীটনাশক ব্যবহার করা হয় বাগানে। বাগানটি দেখভাল করার ক্ষেত্রে সহযোগিতা দিচ্ছেন উদ্যান বিশেষজ্ঞরা। সঙ্গে রয়েছে ফল উন্নয়ন প্রকল্পও।

ফল উন্নয়ন প্রকল্পের পরিচালক মেহেদী মাসুদ জানান, আমরা এখানে ৫২ ধরণের সবজি এবং ফল এখানে চাষ করেছি।

ইতোমধ্যেই এ উদ্যোগ দৃষ্টি কেঁড়েছে অন্যান্য সংসদ সদস্যেরও। দৃষ্টিনন্দন বাগানটি দিনে দিনে হয়ে উঠছে এক টুকরো কৃষি পর্যটন কেন্দ্র, উদ্যোগ হিসেবে যা অনন্য বলে মনে করেন অনেকেই।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ফল

সম্পর্কিত খবর

ফল

হরমোন আর রাসায়নিকে ড্রাগনের দাম কেজি ৬০০ থেকে ৬০ টাকা, পলিহাউস ও জৈব সারে পথ দেখালেন চাষি মুসা

প্রবীণ চাষি ও বাংলাদেশ ফার্মার্স অ্যাসোসিয়েশনের সংগঠক হারুনুর রশিদ মুসা ৩৩ শতাংশের পলিহাউসে অসময়ের সবজি আর আনারকলি, অ্যাভোকাডো ও ড্রাগন চাষ করছেন; ড্রাগন সংকট কাটাতে হরমোনে নজরদারি, কৃষক ব্যাংক ও জৈব সারের প্রস্তাব দিয়েছেন।

দিনাজপুর টিভি১৮ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফল

জয়পুরহাটের দুর্গাদহ হাটে দিনে কোটি টাকার কলা, তবু কাদির দাম কমেছে

উত্তরাঞ্চলের বড় কলার হাট জয়পুরহাটের দুর্গাদহে প্রতিদিন ৩০ থেকে ৪০ ট্রাক কলা দেশের নানা জেলায় যায়; তবে দুই সপ্তাহে কাদির দাম ৩০০-৪০০ টাকা থেকে নেমে ২০০-২৫০ টাকায়, আর হাটের জায়গা ছোট।

কৃষি সংবাদ১৮ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফসল

বায়ুরোধী সংরক্ষণ ও কোল্ড চেইন প্রযুক্তিতে ফসল-পরবর্তী ক্ষতি কমতে পারে প্রায় চার-পঞ্চমাংশ

৩২৪টি গবেষণা পর্যালোচনায় দেখা গেছে, গ্লোবাল সাউথে কন্দ ফসলের প্রায় ৪৩ শতাংশ ও সবজির ৩৫ শতাংশ নষ্ট হয়; বায়ুরোধী সংরক্ষণ, কোল্ড চেইন, ভালো মোড়ক ও যত্নে তোলা গেলে ক্ষতি নামে ৭ থেকে ১২ শতাংশে।

ফুড ফর মজানসি১৮ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)