সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৯°পরিষ্কার আকাশআর্দ্রতা ৫৮%বাতাস ৬ কিমি/ঘ

খাসির মাংসে রসনাবিলাস

ছুটির দিনে খাবার টেবিলে আকর্ষণ থাকে মাংসের বিভিন্ন পদের রান্না। এদিন পরিবারের সবাই তৃপ্তি করে মজার মজার খাবার খেতে পছন্দ করেন। আবার অতিথিরও আগমন ঘটে কোনো কোনো বাড়িতে। ছুটির দিনে খ

ছুটির দিনে খাবার টেবিলে আকর্ষণ থাকে মাংসের বিভিন্ন পদের রান্না। এদিন পরিবারের সবাই তৃপ্তি করে মজার মজার খাবার খেতে পছন্দ করেন। আবার অতিথিরও আগমন ঘটে কোনো কোনো বাড়িতে। ছুটির দিনে খাসির মাংসের ৩টি মজার রেসিপি দিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি

প্রথমে সমস্ত বাটা ও গুঁড়া মসলা একসাথে মিশিয়ে মাংস দিয়ে মেখে ১ ঘণ্টা রেখে দিতে হবে। এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুঁচি হালকা বাদামী করে ভেজে টমেটো আস্ত গরম মসলা দিয়ে নেড়ে মেখে রাখা মাংস দিয়ে কষিয়ে ১০মিনিট ঢেকে রান্না করতে হবে। এরপর পরিমাণমতো পানি দিয়ে আরো ৩০ মিনিট মাঝারি আঁচে রান্না করে কাঁচামরিচ ও চালের গুঁড়া পানিতে গুলে দিয়ে নেড়ে একটা বলক তুলে নামিয়ে পোলাও, খিচুড়ি, রুটি অথবা পারাটার সাথে পরিবেশন করুন মজার ‘খাসির মাংসের পিঠালি’।

প্রথমেই মাংসের সাথে মাংস সিদ্ধ করার সমস্ত উপকরণ দিয়ে মেখে সিদ্ধ করে পানি শুকিয়ে নিন। এবার কড়াইতে ঘি ও তেল গরম করে পেঁয়াজ কুঁচি বাদামী করে ভেজে মাংস, কিশমিশ, বাদাম বাটা, ব্রাউন সুগার, তরল দুধ ও কাঁচা মরিচ দিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। সবশেষে ১০ মিনিট পর চুলা বন্ধ করে লেবুর রস ছড়িয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ‘সাহেবী কোরমা’।

প্রথমে খাসির মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবার হাঁড়িতে তেল গরম করে আস্ত জিরা, শুকনা মরিচ, রসুন ছেঁচা, আদা কিমা দিয়ে নেড়ে মাংস দিয়ে কিছুক্ষণ ভাজতে হবে। এরপর পেঁয়াজ কুঁচি দিয়ে নেড়ে লবণ ও টমেটো দিয়ে কষিয়ে ৩০মিনিটে ঢেকে রান্না করতে হবে। তারপর মাংস সিদ্ধ হয়ে যখন ঝোলটা শুকিয়ে আসবে তখন একটি কড়াইতে ঘি গরম করে পেঁয়াজ ও শুকনা মরিচ কুঁচি দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে। সবশেষে কারি পাতা দিয়ে নেড়ে মাংস ঢেলে আরো কিছুক্ষণ নেড়ে ধনেপাতা কুঁচি ছিটিয়ে পরিবেশন করুন সুস্বাদু ‘চিলি মাটন’।

ইনকিলাবসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

পরিবেশ

সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে ওঠা ৩৫৮ পরিবারের ওপর খানি বাংলাদেশ ও প্রানের গবেষণায় দেখা গেছে, ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার আওতায় মাত্র ৭.৫ শতাংশ।

চ্যানেল আই অনলাইন১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি করবে বিইআরসি

সরকারের কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি আর বিইআরসির সঙ্গে আলোচনার পর ১৫ ও ১৬ অক্টোবর দোকান বন্ধ রাখার কর্মসূচি তুলে নিয়েছেন এলপিজি ব্যবসায়ীরা; তাঁদের দাবি নিয়ে ২৯ অক্টোবর গণশুনানি।

নিউজবাংলা ২৪১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

ঘাটাইলের চান্দশীতে মাসের পর মাস জলাবদ্ধতা, পানির নিচে আবাদি জমি

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামে ড্রেনেজ না থাকায় শত শত পরিবার পানিবন্দি, আবাদি জমি তলিয়ে চাষ করতে পারছেন না কৃষকেরা; ইউএনও বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)