সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

টিকোলো নাকের জন্য কনট্যুরিং

একসময় মেকআপ মানেই ছিল মুখে ভারী ফাউন্ডেশন আর ব্লাশনের কড়া ব্যবহার। তবে ফ্যাশনের হাল পরিবর্তনে মেকআপ করার ধাপে যোগ হয়েছে ভিন্ন ভিন্ন সব পদ্ধতি। এখন ফাউন্ডেশন করার আগে আরও কয়েকটি

একসময় মেকআপ মানেই ছিল মুখে ভারী ফাউন্ডেশন আর ব্লাশনের কড়া ব্যবহার। তবে ফ্যাশনের হাল পরিবর্তনে মেকআপ করার ধাপে যোগ হয়েছে ভিন্ন ভিন্ন সব পদ্ধতি। এখন ফাউন্ডেশন করার আগে আরও কয়েকটি ধাপ মানতে হয়। এমনকি মুখের প্রতিটি অংশ যেমন নাক, চোখ, গালে আলাদা সব মেকআপ সামগ্রী ব্যবহার করা হয়। আর ব্যবহারের আগে সঠিক নিয়ম জানাও গুরুত্বপূর্ণ। এই সময়ে মেকআপের অনেক কৌশল বা ট্রিকের মধ্যে একটি হলো কনট্যুরিং। আর কনট্যুরিং শুধু মুখের জন্যই নয়, নাক সুন্দর দেখাতেও প্রয়োজন।

প্রত্যেক মানুষের নাকের আকৃতি আলাদা। লম্বা বা সোজা, চিকন অথবা দেখতে ছোট, এমন আকারের নাক অনেকেই পছন্দ করেন। আর কনট্যুরিং মূলত এ কারণেই করা হয়। যেন মেকআপের মাধ্যমে পছন্দমতো নাকের আকার পাওয়া যায়। মানে হলো, যেমন নাক আপনার মুখের সঙ্গে মানানসই, কনট্যুরিং করে আপনি তেমন নাকের শেপ আনতে পারবেন। বিজ্ঞাপনবিজ্ঞাপন

নাক কনট্যুরিং করতে বেশ কয়েকটি মেকআপ সামগ্রী জরুরি। ফাউন্ডেশন বা কনসিলার পাউডার এর অন্যতম প্রধান উপকরণ। কিন্তু তা হতে হবে আপনার স্কিন টোন থেকে এক বা দুই শেড গাঢ়।

নাক কনট্যুরিং করার আগে কিছু নিয়ম জেনে নেওয়া ভালো। মেকআপের শুরুতেই নাক কনট্যুরিং করা যাবে না। অবশ্যই মুখে ফাউন্ডেশন ব্যবহার শেষে নাক কনট্যুরিং করতে হবে। এরপরে মুখের বাকি মেকআপ করে সেট করতে হবে।

১. নাকের দুই পাশের হাড়ে ফাউন্ডেশন বা কনসিলার দিয়ে চিকন করে দাগ টেনে নিন। এবার একটি আইশ্যাডো ব্রাশ দিয়ে হালকাভাবে মিশিয়ে নিন। দাগ টানার আরেকটি সহজ উপায় হলো আই ভ্রুর শুরু বরাবর নাকের পাশে দাগ টানা।

২. দ্বিতীয় ধাপে নাকের মাঝবরাবর বা নাকের ব্রিজে হাইলাইটার ব্যবহার করতে হবে। হাইলাইটার হতে হবে আপনার স্বাভাবিক স্কিন টোনের চেয়ে ২-৩ ধাপ হালকা। হাইলাইটার ব্যবহার শুরু করতে হবে নাকের ওপরের দিক থেকে। কোনোভাবেই দাগ বেশি মোটা করা যাবে না। হাইলাইটার নাকের ওই অংশটিকে ফুটিয়ে তোলে। তাই চিকন করে ব্যবহার করলে নাক চিকন দেখাবে। আর মোটা করে ব্যবহার করলে মোটা দেখাবে।

৩. যদি আপনার নাক নিচের দিকে মোটা হয়, তবে হাইলাইটার নাকের অর্ধেক অংশ থেকে ব্যবহার শুরু করুন।

৪. সবশেষে একটি ব্লেন্ডারের মাধ্যমে হার্স লাইন বা গাঢ় দাগ ও হাইলাইটার আলতো করে মিশিয়ে নিন। তবে অনেক সময় ধরে মেশাবেন না।

প্রথম আলোসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

দৈনন্দিন

টিসিবির পণ্য বিতরণে অনিয়ম কমাতে ডিজিটাল ব্যবস্থায় জোর

চলতি অর্থবছরে টিসিবির সংগ্রহ কর্মসূচি ৮ হাজার কোটি টাকার; উপকারভোগী যাচাই থেকে সরবরাহ পর্যন্ত ডিজিটাল ব্যবস্থাপনার কথা জানাল সংস্থাটি, প্রকৃত উপকারভোগী বাছাইয়ে জোর বিশেষজ্ঞদের।

আমার দেশ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

কমলার খোসা আর ভিনিগারে ঘরেই তৈরি করুন রান্নাঘরের ক্লিনার

ফেলে দেওয়া কমলার খোসা দুই সপ্তাহ সাদা ভিনিগারে ভিজিয়ে, ছেঁকে, সমপরিমাণ পানি মিশিয়ে বানানো যায় সুগন্ধি ক্লিনার; মার্বেল ও প্রাকৃতিক পাথরে ব্যবহার নিষেধ।

জাগো নিউজ ২৪১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

স্কুল ছুটির পর রাস্তার খাবারের বদলে শিশুর ব্যাগে কী রাখবেন

ডায়েটিশিয়ান নাজনীন এস মৌসুমী বলছেন, স্কুলগেটের ভাজাপোড়া ও চিনিযুক্ত খাবারে ক্যালরি, লবণ ও খাদ্যবাহিত রোগের ঝুঁকি; ফল, সেদ্ধ ডিম বা চিড়া-দইয়ের মতো স্ন্যাক্স রাখুন।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)