সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

আগামী সপ্তাহে বাজারে আসছে চাঁপাইয়ের আম, প্রস্তুত হচ্ছে আড়ত

চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম দেশজুড়েই সমাদৃত। দেশের অনান্য জেলায় আম কেনাবেচা হলেও এখনও শুরু হয়নি এ জেলায়। তবে দেশের বৃহত্তম আমবাজার কানসাটে আমের আড়ত তৈরি ও মেরামতের কর্মযজ্ঞ চলছে পুরোদমে। জুনের প্রথম সপ্তাহ পরেই বাজারে আম আসতে শুরু করবে এমনটাই আশা কৃষি বিপণন কর্মকর্তাদের।

চাঁপাইনবাবগঞ্জের সুমিষ্ট আম দেশজুড়েই সমাদৃত। দেশের অনান্য জেলায় আম কেনাবেচা হলেও এখনও শুরু হয়নি এ জেলায়। তবে দেশের বৃহত্তম আমবাজার কানসাটে আমের আড়ত তৈরি ও মেরামতের কর্মযজ্ঞ চলছে পুরোদমে। জুনের প্রথম সপ্তাহ পরেই বাজারে আম আসতে শুরু করবে এমনটাই আশা কৃষি বিপণন কর্মকর্তাদের।

সরেজমিনে কানসাটে গিয়ে দেখা যায়, বাজারে এখনও আম বেচাকেনা না শুরু হলেও আড়তদাররা আগাম প্রস্তুতি নিচ্ছেন। কেউবা নতুন করে আড়ত তৈরি করছেন। আবার কেউ আগের আড়তের ঘরগুলো গোছাতে ব্যস্ত সময় পার করছেন। বেশিরভাগ আড়তগুলো টিনের চালা দিয়ে নির্মাণ করা হচ্ছে।

আড়তদাররা জানান, প্রতিবছরই আমের আড়ত প্রস্তুতের কাজ হয়। এবারও তার ব্যতিক্রম নয়। আবাহাওয়ার কারণে এবার আম একটু দেরিতে পাকছে। তবে খুব শিগগির বাজারে আম বেচাকেনার কর্মযজ্ঞ শুরু হবে। গতবাররের তুলনায় এবার আমের ফলন কম হওয়ায় ব্যবসা ভালো হবে বলে দাবি তাদের।

শিবগঞ্জের শ্যামপুর-বাবুপুর এলাকার শরীফুল ইসলাম প্রায় ১৫ বছর ধরে আম ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বলেন, কিছু কিছু বাগানে আম পাকতে শুরু করেছে। যার কারণে এখন থেকেই আড়ত মেরামত করা হচ্ছে। শীঘ্রই কানসাটের বাজার আমে পরিপূর্ণ হয়ে যাবে।

তিনি আরও বলেন, বর্তমানে অনান্য জেলাতেও আম উৎপাদন বেড়ে গেছে। ফলে ওই সব জেলাতেও আমের আড়ত তৈরি করা হচ্ছে।

মামুন আলী নামে আরেক আড়তদার জাগো নিউজকে বলেন, গতবছর এ আড়তে প্রায় কয়েক কোটি টাকার আমের ব্যবসা করেছি। তখন আয়ও হয়েছিল আশানুরুপ। দীর্ঘদিন ঘরটি ব্যবহার না করায় টিনের কিছু অংশ ছিদ্র হয়েগেছিল। সেজন্য আড়ত-ঘর মেরামত করছি।

তিনি আরও বলেন, এখানকার আম সবার চেয়ে সেরা। সেজন্য দেশের বিভিন্ন স্থানে অন্য এলাকার আম চাঁপাইনবাবগঞ্জের বলে বিক্রি হচ্ছে। কিন্তু কানসাট এলাকার আম এখনো বাজারে আসেনি। তবে শীঘ্রই বাজারে আসবে এ এলাকার সুস্বাদু পরিপক্ব আম।

মুক্তা মিয়া নামে এক শ্রমিক জানান, কানসাটের আড়তের জন্য ঘর তৈরি ও মেরামতের কাজ চলছে। ইতিমধ্যে অনেকের কাজ প্রায় শেষ হয়ে গেছে। এখন শুধু বাজারে আম আসার অপেক্ষা। কয়েকদিনের মধ্যে কানসাটে আম বাজার জমজমাট হয়ে উঠবে।

কানসাট আম আড়তদার ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক ওমর ফারুক টিপু বলেন, বাজারে এখনও আম বেচাকেনা শুরু হয়নি। তবে ব্যবসায়ীরা প্রস্তুতি নিচ্ছেন। খুব দ্রুতই আম বেচাকেনা শুরু হবে।

জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোকাব্বের আলম নাঈম জাগো নিউজকে বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম জুনের প্রথম সপ্তাহের পরই বাজারে আসতে পারে। গতবারের তুলনায় এবার আমের ফলন কম। ফলে আমের দাম বাড়তে পারে।

চলতি বছরে চাঁপাইনবাবগঞ্জের জেলায় ৩৭ হাজার ৬০৪ হেক্টর জমিতে আমের চাষাবাদ হচ্ছে। এবছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় সাড়ে চার লাখ টন। যা গত বছরের তুলনায় প্রায় ২৫ হাজার টন বেশি।

সোহান মাহমুদ/এনআইবি/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)