সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৩%বাতাস ৩ কিমি/ঘ

আমের বোঁটায় মুকুলের সমারোহ, বের হচ্ছে গুটি

আমগাছে মুকুল ধরে। পরে সেই মুকুল থেকে হয় আম। এটাই স্বাভাবিক। কিন্তু ফরিদপুরে একটি আমগাছে দেখা গেছে ভিন্ন চিত্র। আমগাছের ডালে নয়, বরং আমের বোঁটার মুখ থেকেই বের হয়েছে অসংখ্য আমের মুকুল। আর সেই মুকুল থেকে ধরেছে আমের গুটি।

আমগাছে মুকুল ধরে। পরে সেই মুকুল থেকে হয় আম। এটাই স্বাভাবিক। কিন্তু ফরিদপুরে একটি আমগাছে দেখা গেছে ভিন্ন চিত্র। আমগাছের ডালে নয়, বরং আমের বোঁটার মুখ থেকেই বের হয়েছে অসংখ্য আমের মুকুল। আর সেই মুকুল থেকে ধরেছে আমের গুটি।

ফরিদপুরের ধলার মোড়ের কাছে একটি আমবাগানে এমনই দৃশ্য দেখা গেছে। বাগানটির মালিক দুলাল হোসেন রুবেল। তিনি একজন ইটভাটা ব্যবসায়ী। দীর্ঘদিন প্রবাসে ছিলেন।

চার বছর আগে দুলাল হোসেন তার খামারবাড়িতে শখের বসে গড়ে তোলেন ফলদ বাগান। শতাধিক আমগাছের সঙ্গে কিছু ফলের চারা রোপণ করেন। এবার প্রচুর আম ধরেছে। তবে সব আমের ভিড়ে সবাইকে অবাক করে দিয়েছে আমেরিকান রেড পালমার জাতের একটি আমগাছ। এই গাছের একটি আম বড় হওয়ার পরে সেই আমের বোঁটার মুখ থেকে নতুন করে বের হয়েছে আবার নতুন মুকুল।

আমবাগানের মালিক দুলাল হোসেন রুবেল বলেন, 'আমের বোঁটার মুখে আবার নতুন করে মুকুল আসতে দেখে ভীষণ অবাক হয়েছি। আল্লাহ চাইলে সবই পারেন। এটি দেখে তাই প্রমাণ হলো। এটি আমার কাছে আল্লাহর একটি নিদর্শন মনে হয়েছে।'

তিনি আরও বলেন, চার বছর আগে রেড পালমার জাতের এ আমগাছটি আমি বৃক্ষমেলা থেকে কিনে আনি। পরের বছরই ফল আসে। এবার ব্যতিক্রমী ঘটনাটি ঘটেছে।

রুবেলের সহধর্মিণী সৈয়দা সানজিদা মিশু বলেন, 'এটি অবাক করার বিষয়। এখন দেখার পালা এই আমের গুটি কতো বড় হতে পারে। যদি সেগুলো পরিপূর্ণ আম হয়ে ওঠে, তাহলে সেটি হবে আরেকটি বিস্ময়কর ঘটনা।'

স্থানীয় সৈয়দ মোস্তফা আলী বলেন, 'আমের বোঁটায় মুকুল ধরেছে। আবার সেই মুকুল থেকে ছোট ছোট আমের গুটি বের হচ্ছে। এটি আল্লাহরই একটা নেয়ামত। আমার ৭৬ বছর বয়সে এমন ঘটনা দেখিনি, শুনিওনি।'

এব বিষয়ে সরকারি রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক দেব নারায়ণ রায় বলেন, উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় এটিকে বলা হয় 'এমব্রায়োজেনেসিস'। যাকে বাংলায় বলা হয় 'বহুভ্রুণতা'। এটি একটি ভ্রূণজনিত প্রক্রিয়া, যার মাধ্যমে ভ্রূণের গঠন ও বিকাশ হয়। অনেক সময় অতিরিক্ত ফলনের জন্য অতিরিক্ত মাত্রায় হরমোন প্রয়োগ করা হলে এমনটি ঘটে থাকে।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)