সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

শাপলার হ্রদে ‘পাখির বাড়ি’

২২ একর জমিজুড়ে আঁকাবাঁকা হ্রদ। পাশঘিরে ছোট ছোট চা-গাছের টিলা। হ্রদভর্তি শাপলা। আর সেখানে গড়ে উঠেছে বিভিন্ন প্রজাতির পাখির আবাস। জায়গাটি ‘পাখির বাড়ি’ নামেই স্থানীয় মানুষের কাছে

২২ একর জমিজুড়ে আঁকাবাঁকা হ্রদ। পাশঘিরে ছোট ছোট চা-গাছের টিলা। হ্রদভর্তি শাপলা। আর সেখানে গড়ে উঠেছে বিভিন্ন প্রজাতির পাখির আবাস। জায়গাটি ‘পাখির বাড়ি’ নামেই স্থানীয় মানুষের কাছে পরিচিত। এটি মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল চা-বাগানে। উপজেলা সদর থেকে ওই স্থানের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার।

সেদিন সকাল সাতটার দিকে বাগানে ঢোকার পর পথে দেখি চার-পাঁচজন নারী চা-শ্রমিক কনকনে শীতে কাজে যাচ্ছেন হেঁটে।

হ্রদটিতে পৌঁছাব কীভাবে, তা জানতে চাইলে তাঁদের একজন হেসে বললেন, ‘পাখির বাড়ি যাইবেন?’

তাঁরা রাস্তা দেখিয়ে দিলেন।

হ্রদে পৌঁছানোর আগেই দূর থেকে শোনা যায় পাখির কিচিরমিচির। বাগানের কারখানার পেছনে হ্রদে ফুটেছে শাপলা। টলটলে পানিতে খাবার খুঁজে বেড়াচ্ছে বালি হাঁস, চখাচখি, ভুঁতি হাঁস, লেঞ্জা হাঁস, পানকৌড়িসহ নানা প্রজাতির পাখি। মানুষের সাড়া পেলে তারা ঝাঁক বেঁধে এক স্থান থেকে অন্য স্থানে উড়ে যায়। হ্রদের এক পাড়ে টিলার ওপর একটি বাংলো। শাপলা আর পাখি দেখতে টিলার ঢালে বাঁশ দিয়ে সিঁড়ি ও বসার ব্যবস্থা করা হয়েছে। এর পাশে টিনের ছাউনির একটি পাকা ঘর ও বাঁশের তৈরি বেঞ্চ।

জানা গেল, হ্রদে বাগান কর্তৃপক্ষÿ ১৫-২০ বছর ধরে মাছ চাষ করছে। সেখানে শাপলা ও কিছু পাখি সারা বছরই থাকে। তবে শীতের সময় বেশি দেখা যায়। এখানে পাখি শিকার ও ফুল ছেঁড়া নিষিদ্ধ। বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে বেড়াতে আসে। তবে বাগান কর্তৃপক্ষেরÿ অনুমতি ছাড়া সেখানে ঢুকতে দেওয়া হয় না। সকাল ও শেষ বিকেলে হ্রদে পাখি বেশি থাকে।

বাগানের ব্যবস্থাপক সুজিত কুমার সাহা বলেন, বাগানটি ১৮৩৮ সালে স্থাপিত। ২০১৪ সাল থেকে এটি দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান সিটি গ্রুপ পরিচালনা করছে। তারা বাগান পরিচালনা শুরুর পর শাপলা ও পাখির আবাসস্থল রক্ষায় হ্রদে মাছ ধরা বন্ধ করে দেয়। এরপর পাখির সমাগম বাড়তে থাকে। পাখি সেখানে ডিম ফোটায়। বাচ্চা জন্ম দেয়। স্থানটি পাখির অভয়াশ্রম।

হ্রদটি পাহারার জন্য কয়েকজন শ্রমিককে নিয়োজিত করা হয়েছে।

প্রথম আলোসূত্র

পরিবেশ

সম্পর্কিত খবর

পরিবেশ

২০২৫ সালে বিশ্বে বন উজাড় কমেছে ১৫ শতাংশ, তবু ২০৩০ সালের লক্ষ্য নাগালের বাইরে

ফরেস্ট ডিক্লারেশন অ্যাসেসমেন্ট ২০২৬ বলছে, ২০২৫ সালে বিশ্বে ৭০ লাখ হেক্টর বন হারিয়েছে, যা ২০১৮-২০ সালের পর সবচেয়ে বড় বার্ষিক পতন। তবে ২০৩০ সালের মধ্যে বন উজাড় বন্ধের পথ থেকে বিশ্ব ১ কোটি ৭ লাখ হেক্টর পিছিয়ে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
পরিবেশ

সমুদ্র ঠান্ডা হলেও ১৫০ বছর গলতে থাকবে অ্যান্টার্কটিকার ‘ডুমসডে’ হিমবাহ

ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভের মডেলিং গবেষণা বলছে, সমুদ্রের তাপে গলন পুরো বন্ধ করে দিলেও পশ্চিম অ্যান্টার্কটিকার থোয়াইটস হিমবাহ বরফ হারাতে থাকবে। এটি পুরোপুরি ধসে পড়লে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে প্রায় ৬৫ সেন্টিমিটার।

ইউরোনিউজ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)