সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°আংশিক মেঘলাআর্দ্রতা ৬৪%বাতাস ৪ কিমি/ঘ

বিএডিসি খামারে ৩০০ একর জমিতে আউশের বীজ চাষ

নীলফামারীর বিএডিসির ডোমার উপজেলার ভিত্তি বীজ আলু উৎপাদনের খামারের পতিত জমিতে উৎপাদন হয়েছে আউশ ধানের বীজ। শুধু বীজ আলু উৎপাদনের ওই খামারের ৩০০ একর জমিতে চাষ করা হয়েছে আউশ ধান। যা থেকে ৪০০ টন ভিত্তি ধান বীজ উৎপাদনের আশা করছে কর্তৃপক্ষ।

নীলফামারীর বিএডিসির ডোমার উপজেলার ভিত্তি বীজ আলু উৎপাদনের খামারের পতিত জমিতে উৎপাদন হয়েছে আউশ ধানের বীজ। শুধু বীজ আলু উৎপাদনের ওই খামারের ৩০০ একর জমিতে চাষ করা হয়েছে আউশ ধান। যা থেকে ৪০০ টন ভিত্তি ধান বীজ উৎপাদনের আশা করছে কর্তৃপক্ষ।

সংশ্লিষ্টরা বলছেন, ওই পরিমাণ বীজ দিয়ে আউশ আবাদ করা যাবে ৪০ হাজার একর জমিতে। এ ছাড়া অবীজ ধান পাওয়া যাবে ৬০-৭০ টন। যার বাজার মূল্য ২ কোটি টাকার ওপরে। ভিত্তি বীজ আলু উৎপাদনের জন্য ৬৫০ একর জমিতে বিএডিসির বিশেষায়িত খামার এটি। প্রতি বছর আলু আবাদের পর সীমিত আকারে গম চাষ হতো। এরপর দীর্ঘ সময় এসব জমি পতিত থাকতো।

গত দুই বছর ধরে পতিত জমিগুলোতে আউশের ভিত্তি বীজ উৎপাদনে কয়েক জাতের ধানের আবাদ করা হচ্ছে। এতে পড়ে থাকা এসব জমির আবাদ একদিকে খরাসহিষ্ণু আউশ ধান বীজের সংকট কাটাচ্ছে, অন্যদিকে বোরো আমন মৌসুমের মধ্যবর্তী সময়ে কর্মহীন কৃষি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। তাছাড়া খামারে অসময়ে একটি ফসল উৎপাদনে বাড়তি আয় আসছে।

খামারের সহকারী পরিচালক সুব্রত মজুমদার জাগো নিউজকে বলেন, 'আগে খামারের জমিতে বছরে দুইটি ফসল হতো। একটি হলো ভিত্তি বীজ আলু, অপরটি গম। এখন আউশ বীজ ধান আবাদ শুরু হওয়ায় বছরে তিনটি ফসল উৎপাদন হচ্ছে। বর্তমানে জমির পাকা ধান কাটা-মাড়াই চলছে।'

খামারের উপ-পরিচালক কৃষিবিদ আবু তালেব মিঞা জাগো নিউজকে বলেন, 'খামারে এক নাগাড়ে বীজ আলু চাষ করায় নানা রোগ বাড়ছে। আউশ আবাদের পর ওই জমিতে আলু চাষ করলে ব্যাকটেরিয়া জাতীয় রোগ-বালাই কমবে। পাশাপাশি মানসম্মত আউশ বীজের সংকট কাটবে। ২০২০-২১ আউশ ধান উৎপাদন মৌসুমে একেবারে পতিত থাকা ১৮৭ একর জমিতে ২০২১ সালে উৎপাদন মৌসুমে ২৪০ একর ও ২০২২ সালে উৎপাদন মৌসুমে ব্রিধান-৯৮ জাতের ২৫৫ একর জমিতে আউশ ধান বীজ উৎপাদন কর্মসূচি হাতে নেওয়া হয়। বর্তমানে চলতি আউশ উৎপাদন মৌসুমে ৩০০ একর জমিতে ব্রিধান-৯৮ জাতের ধান বীজ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।'

তিনি বলেন, 'আউশ ধানের উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এপ্রিল মাসের ১৫-২০ তারিখের মধ্যে চারা রোপণের পর থেকে মাত্র ৮০ দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। ধান থেকে ধান উৎপাদনের মোট সময় লাগে ১০৩ থেকে ১০৫ দিন। বর্তমানে কৃষক পর্যায়ে রবি মৌসুমে অন্যতম লাভজনক শস্য ভুট্টা। ভুট্টা চাষের পরে আমন রোপণের আগপর্যন্ত জমি পতিত থাকে। যা আউশ ধান আবাদের মাধ্যমে ব্যবহার করা যাবে। এ সময় জমি পতিত না রেখে মাত্র ৮০ দিনের ব্যবধানে আউশ চাষ করে প্রতি বিঘায় ১৫-১৭ মণ ধান উৎপাদনের পর স্বল্প মেয়াদে আমন ধানসহ আলু উৎপাদন সম্ভব।'

তিনি আরও বলেন, 'চলতি আউশ মৌসুমের ওই খামারের ৩০০ একর জমির ধান উৎপাদন কার্যক্রম শতভাগ যান্ত্রিককরণের মাধ্যম বর্তমানে কম্বাইন হারভেস্টার মেশিন দিয়ে ধান বীজ সংগ্রহ করে দানা শস্য গ্রেডিং মেশিন দ্বারা ধান বীজ গ্রেডিং করে ধান সংরক্ষণ করা হচ্ছে। এ ছাড়া বীজ ধান পাওয়া যাবে ৬০-৭০ টন। প্রতি টন বীজ ধানের মূল্য ৫০ হাজার টাকা হিসাবে বিক্রয় মূল্য ২ কোটি টাকার ওপরে। অসময়ে ধান আবাদে এলাকার ২০০ থেকে ৩০০ শ্রমিকের কর্মসংস্থান হয়েছে।'

ইব্রাহিম সুজন/এসইউ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

লাইভস্টক

সম্পর্কিত খবর

মতামত

বায়ুদূষণ শুধু ঢাকার নয়: পোলট্রি খামার আর পাটকাঠির চুল্লির ধোঁয়া

লেখক ও গবেষক গওহার নঈম ওয়ারা লিখেছেন, ঝিনাইদহের মাদ্রাসার পাশে মুরগির খামারের দুর্গন্ধ থেকে পাটকাঠি পোড়ানো চারকোল কারখানা পর্যন্ত, ঢাকার বাইরেও বায়ুদূষণ বাড়ছে।

প্রথম আলো১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
লাইভস্টক

দুগ্ধজাত পণ্য তৈরি ও বাজারজাতকরণে সিভাসুতে ২৫ উদ্যোক্তার প্রশিক্ষণ

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে হাটহাজারী, কুমিল্লা ও মীরসরাইয়ের ২৫ দুগ্ধ উদ্যোক্তা পাঁচ দিনের হাতে-কলমে প্রশিক্ষণ শেষ করেছেন।

বার্তা২৪১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
লাইভস্টক

ব্ল্যাক সোলজার ফ্লাই চাষে পাঁচ খামার, পাবনার শিমুলের মাসে আয় ২ লাখ

হাঁসের খামারে লোকসানের পর পাবনার আটঘরিয়ার শিমুল হোসেন ব্ল্যাক সোলজার ফ্লাইয়ের লার্ভা উৎপাদন শুরু করেন; এখন তাঁর পাঁচটি খামারে কাজ করেন ১৭ জন।

কৃষি সময়১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)