সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

ধানের ব্লাস্ট রোগ দমনে জরুরি সতর্কবার্তা

ব্লাস্ট রোগ দমনে জরুরি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

ব্লাস্ট রোগ দমনে জরুরি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

এতে বলা হয়েছে, সারাদেশে বর্তমানে যে আবহাওয়া বিরাজ করছে এবং আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাসে ধারণা করা হচ্ছে, ধান গাছের বর্তমান বৃদ্ধি পর্যায়ে পাতা ব্লাস্ট এবং সেই সংঙ্গে স্থানভেদে আগাম রোপণকৃত জমিতে নেক ব্লাস্ট রোগ ব্যাপক আকারে দেখা দিতে পারে।

এ রোগের আক্রমণ থেকে ফসল রক্ষায় ট্রাইসাইক্লাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন- ট্রুপার অথবা দিফা অথবা জিল (৫০ গ্রাম ওষুধ ৬৪ লিটার পানিতে ভালোভাবে মিশিয়ে ৩৩ শতাংশ জমিতে) ৭-১০ দিন ব্যবধানে বিকেলে দুইবার স্প্রে করতে হবে।

আর যাদের জমির ধানে এখনো শীষ বের হয়নি বা কিছু দিনের মধ্যে শীষ বের হবে, তাদের জমিতে ধানের শীষ বের হওয়ার সময় নেক ব্লাস্ট রোগ হোক বা না হোক একই নিয়মে বিকেলে ৭-১০ দিন ব্যবধানে দুইবার স্প্রে করতে হবে।

মনে রাখতে হবে, নেক ব্লাস্ট রোগ একবার হয়ে গেলে আর দমন করা সম্ভব নয়। ঝড়-বৃষ্টির কারণে এ বছর ব্লাস্ট রোগ ব্যাপক ছড়ানোর সম্ভাবনা আছে। বৃষ্টির অবস্থা বুঝে স্প্রে করতে হবে, যেন স্প্রের পরপরই ওষুধ পানিতে ধুয়ে না যায়।

এনএইচ/বিএ/জিকেএস

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

খরিফে ধাক্কার পর রবি মৌসুমেও এল নিনোর শঙ্কা, ভারতের কৃষি জিডিপি সংকোচনের মুখে

বর্ষায় ১৩ শতাংশ কম বৃষ্টিতে খরিফ উৎপাদন কমেছে, মহারাষ্ট্র ও কর্ণাটকের ৪৯১টি তালুকে খরা ঘোষণা হয়েছে, ট্রাক্টর বিক্রি কমছে আর ছোলার দাম কেজিতে ১০০ রুপির দিকে। কৃষকেরা এখনও ত্রাণের অপেক্ষায়, লিখেছে রুরাল ভয়েস।

Rural Voice১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আগাম জাতের ধানে আকস্মিক বন্যার ক্ষতি কমছে সুনামগঞ্জের হাওরের ৩,০০০ পরিবারের

হাওর অঞ্চলে ইরির জলবায়ু-সহনশীল ধান মূল্যশৃঙ্খল প্রকল্প সরাসরি ৩,০০০ কৃষক পরিবারের কাছে পৌঁছেছে। নারীদের পরিচালিত পাঁচটি কমিউনিটি বীজ ব্যাংক হয়েছে, কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন দুই হাজারের বেশি কৃষক।

IRRI১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)