সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

বাগান পরিদর্শনে রাষ্ট্রদূত, আলজেরিয়ায় যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম

চাঁপাইনবাবগঞ্জের আম কিনতে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়া। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার আহসান হাবিব নামে এক চাষির আম বাগান পরিদর্শনে এসে এ আগ্রহ প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।

চাঁপাইনবাবগঞ্জের আম কিনতে আগ্রহ প্রকাশ করেছে আলজেরিয়া। শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার আহসান হাবিব নামে এক চাষির আম বাগান পরিদর্শনে এসে এ আগ্রহ প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।

আবদেলোহাব সাইদানি জানান, চাঁপাইনবাবগঞ্জের আমবাগান পরিদর্শনে এসে ভালো লাগলো। আমরা এখানকার আম ক্রয় করতে চাই। এছাড়াও চাষিদের আম রক্ষায় কোল্ডস্টোরেজ নির্মাণ করা হবে এ জেলায়। ব্যবসায়িক সম্পর্ক বাড়াতে আম প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করবে আলজেরিয়া।

আমচাষি আহসান হাবিব বলেন, কয়েক বছর থেকে আমচাষিরা ক্ষতিগ্রস্ত। আমদানি অনেক বেশি কিন্তু সে পরিমাণে বিদেশে আম রপ্তানি হচ্ছে না। তবে সন্ধ্যায় আলজেরিয়ার রাষ্ট্রদূত আমার আম বাগান পরিদর্শন করে এখানকার আম পছন্দ করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন তারা এখানকার আম নিতে চান।

এনামুল হক স্বপন নামের আম ব্যবসায়ী বলেন, আমরা নতুন করে স্বপ্ন দেখছি। আলজেরিয়ায় আম রপ্তানি করতে পারলে আমাদের আমের দাম বাড়বে। চাষিদের আম প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ করতে চেয়েছে আলজেরিয়া।

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আখতারুল ইসলাম রিমন বলেন, জেলার আম প্রক্রিয়াজাতকরণের কয়েকটি ইন্ডাস্ট্রি ঘুরে দেখেছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত। তিনি এখানকার আমও পছন্দ করেছেন। চাষিদের সঙ্গে মিশে কাজ করতে চান তারা। কোনো মাধ্যম ছাড়া সরাসরি আলজেরিয়ায় আম রপ্তানি করতে পারলে আমরা লাভবান হবো।

সোহান মাহমুদ/এমএন/এএসএম

জাগো নিউজ ২৪সূত্র

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)