সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৪%বাতাস ৩ কিমি/ঘ

উজ্জ্বল হলুদের গুঁড়া না কেনার পরামর্শ, রপ্তানি বন্ধের নির্দেশ

বাংলাদেশে বাজারে যে হলুদের গুঁড়ো বিক্রি হয় তাতে অতিমাত্রায় ক্ষতিকারক সীসার উপস্থিতি পাওয়ার পর প্রধানমন্ত্রীর দফতর থেকে হলুদ রপ্তানি বন্ধ রাখতে বলা হয়েছে।

বাংলাদেশে বাজারে যে হলুদের গুঁড়ো বিক্রি হয় তাতে অতিমাত্রায় ক্ষতিকারক সীসার উপস্থিতি পাওয়ার পর প্রধানমন্ত্রীর দফতর থেকে হলুদ রপ্তানি বন্ধ রাখতে বলা হয়েছে।

স্বাস্থ্য বিষয়ক গবেষণা সংস্থা আইসিডিডিআর'বি ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের করা এক গবেষণায় হলুদে সীসা সনাক্ত হয়েছে যা মানবদেহের ক্ষতি করে বিশেষ করে গর্ভবতী নারী ও তার শিশুর মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করে।

সেই পটভূমিতে আজ (সোমবার) সরকারের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ দেশের মশলা উৎপাদনকারী কোম্পানিগুলোর সাথে এক সভা করেছে।

কীভাবে হলুদে সীসা মেশানো হয়?

বাজারে গিয়ে খালি চোখে আপনি কী বুঝতে পারবেন কোন হলুদটি আসলে ভালো?

আইসিডিডিআর, বি ও যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় তাদের গবেষণায় বাংলাদেশের নয়টি জেলার বাজার থেকে গুঁড়ো করার আগে সংগ্রহ করা হলুদের নমুনার ২০ শতাংশে সীসা বা লেড ক্রোমেট সনাক্ত করেছে।

সীসার উপস্থিতি প্রথম সনাক্ত করেছিলেন আইসিডিডিআর'বি সংস্থাটির গবেষক ড: মোহাম্মদ মাহবুবুর রহমান।

তিনি বলছেন, বিক্রির আগে হলুদের গায়ে ঘষে সেটি উজ্জ্বল করা হয়। আর এটি হচ্ছে আড়তদার পর্যায়ে।

তিনি বলছেন, "হলুদকে আরও উজ্জ্বল করার জন্য সীসা ব্যবহৃত হচ্ছে। আস্ত হলুদের গায়ে সীসা ঘষা হয়। জেলা পর্যায়ে যে আড়তদার বা পাইকারি ব্যবসায়ী আছেন তাদের কাছে এমনকি হলুদ পাঠানো হয় যে আমাকে সীসা দিয়ে এটা আরও উজ্জ্বল করে দাও।"

একটি ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে বড় ঝুড়িতে এক ধরনের গুঁড়ো ছিটিয়ে পায়ে এক ধরনের বিশেষ জুতো পরে হলুদগুলো ঘষা হচ্ছে।

বিবিসি বাংলাসূত্র

দৈনন্দিন

সম্পর্কিত খবর

পরিবেশ

সাতক্ষীরার বস্তিতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত পরিবারের ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন

ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে ঘর হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে ওঠা ৩৫৮ পরিবারের ওপর খানি বাংলাদেশ ও প্রানের গবেষণায় দেখা গেছে, ৭৪.৯ শতাংশ তীব্র খাদ্য নিরাপত্তাহীন, সামাজিক সুরক্ষার আওতায় মাত্র ৭.৫ শতাংশ।

চ্যানেল আই অনলাইন১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
দৈনন্দিন

এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার, ২৯ অক্টোবর গণশুনানি করবে বিইআরসি

সরকারের কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি আর বিইআরসির সঙ্গে আলোচনার পর ১৫ ও ১৬ অক্টোবর দোকান বন্ধ রাখার কর্মসূচি তুলে নিয়েছেন এলপিজি ব্যবসায়ীরা; তাঁদের দাবি নিয়ে ২৯ অক্টোবর গণশুনানি।

নিউজবাংলা ২৪১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
দৈনন্দিন

ঘাটাইলের চান্দশীতে মাসের পর মাস জলাবদ্ধতা, পানির নিচে আবাদি জমি

টাঙ্গাইলের ঘাটাইল পৌরসভার চান্দশী গ্রামে ড্রেনেজ না থাকায় শত শত পরিবার পানিবন্দি, আবাদি জমি তলিয়ে চাষ করতে পারছেন না কৃষকেরা; ইউএনও বলছেন, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা হবে।

মানবজমিন১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)