সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৮°পরিষ্কার আকাশআর্দ্রতা ৬২%বাতাস ৫ কিমি/ঘ

লৌহজংয়ে এক ব্যবসায়ীর সমৃদ্ধ আমবাগান

মুন্সীগঞ্জের লৌহজংয়ের প্রত্যন্ত গ্রাম মাধাইসুরে সমৃদ্ধ এক আমবাগান গড়ে তুলেছেন প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী। পৈত্রিক ভিটার সঙ্গে যোগাযোগ রাখা ও পরিবারে বিশুদ্ধ ফলের চাহিদা পুরণের লক্ষ্য থেকেই তিনি গড়েছেন বাগানটি। এ বছর বাগানটি পূর্ণ হয়ে উঠেছে আমে।

মুন্সীগঞ্জের লৌহজংয়ের প্রত্যন্ত গ্রাম মাধাইসুরে সমৃদ্ধ এক আমবাগান গড়ে তুলেছেন প্রতিষ্ঠিত এক ব্যবসায়ী। পৈত্রিক ভিটার সঙ্গে যোগাযোগ রাখা ও পরিবারে বিশুদ্ধ ফলের চাহিদা পুরণের লক্ষ্য থেকেই তিনি গড়েছেন বাগানটি। এ বছর বাগানটি পূর্ণ হয়ে উঠেছে আমে।

২০১২ সালে এক রকমের সৌখিনতার বশেই পৈত্রিক ভিটা মাধাইসুরের সাড়ে তিন বিঘা জমিতে আম বাগান গড়ে তোলেন ব্যবসায়ী আবুল কালাম আজাদ। উদ্দেশ্য, ঢাকা থেকে নিয়মিত গ্রামে গিয়ে ফল ফুলের সঙ্গে মিষ্টি সময় কাটানো। চার বছরের মাথায় তার সে উদ্দেশ্য শুধু সফলই হয়নি, বাগানটি এখন ভরপুর নানা জাতের আমে।

সৌখিনতার সঙ্গে সুষ্ঠু পরিকল্পনা যোগ করলেই তার সাফল্য যে নিশ্চিত তা বুঝে গেছেন এই সৌখিন উদ্যোক্তা।

বাগানটি দেখভাল করেন এই ব্যবসায়ী পরিবারের ছোটভাই নূরুজ্জামান। পরিবারের অন্যদের কাছেও আমবাগানটি পরিণত হয়েছে এক মনোরম ও আকর্ষণীয় ক্ষেত্রে।

রমজানে এই পরিবারের প্রাত্যহিক আমের চাহিদা পুরণ হচ্ছে নিজস্ব বাগান থেকে। এই দৃষ্টান্ত অনুকরণীয় হতে পারে অন্যদের জন্য।

এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত ৯ টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে।

শাইখ সিরাজকৃষি সাংবাদিক

ফল

সম্পর্কিত খবর

ফল

যুক্তরাষ্ট্রের প্রতি চারটি তাজা আপেলের একটি যায় বিদেশে, রপ্তানি আয় রেকর্ড

২০২৫/২৬ বিপণন বছরে যুক্তরাষ্ট্র ১৮৭ কোটি পাউন্ড তাজা আপেল রপ্তানি করেছে, যা মোট তাজা উৎপাদনের প্রায় ২৬ শতাংশ। রপ্তানি আয় রেকর্ড ১১৬ কোটি ডলারে পৌঁছেছে; বড় ক্রেতা মেক্সিকো ও কানাডা।

ers_usda১৬ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

রাজবাড়ীর বাজিতপুরে দুই একরে চার হাজার ড্রাগন গাছ, দিনে উঠছে ৫০ মণ ফল

রাজবাড়ী সদরের বসন্তপুর ইউনিয়নের বাজিতপুরে জেলার সবচেয়ে বড় ড্রাগন বাগানে গাছপ্রতি ১০-১২ কেজি ফল ধরেছে; ভরা মৌসুমে দিনে প্রায় দুই হাজার কেজি ফল উঠছে, পাইকারি দর কেজি ১৫০ টাকা।

ঢাকা মেইল১৫ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া
ফল

আপেলগাছের গোড়ায় লালচে গুঁড়া? সতর্ক করছে বিরল কাণ্ড ছিদ্রকারী পোকা

কানাডার ম্যানিটোবার কৃষি বিভাগ ফলচাষিদের রাউন্ডহেডেড অ্যাপল ট্রি বোরার নিয়ে সতর্ক থাকতে বলছে। এই লম্বা-শুঙ্গ গুবরে পোকার কীড়া জীবন্ত আপেল ও সাস্কাটুন গাছের ভেতরে তিন বছর পর্যন্ত সুড়ঙ্গ কাটে; কাণ্ডের গোড়ায় লালচে গুঁড়াই সবচেয়ে স্পষ্ট লক্ষণ।

Manitoba Co-operator১৫ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া

মন্তব্য

(০)