সরাসরিবাজারদর
আটা (প্যাকেটজাত)৫৮—আদা - আমদানিকৃত১৬৭—আদা - দেশী১৫৪—আমন চাল - মাঝারি৫৬—আমন চাল - মোটা৪৮—আমন চাল - সরু৭২—আয়োডিনযুক্ত লবণ (প্যাকেটজাত)৩২—কাঁচা মরিচ২১৮—খামারের মুরগী১৬২—খাসী৯০০—চিনি (দেশী)১৩২—ছোলা - গোটা৮৫—ডিম ফার্ম - লাল৪৭—পেঁয়াজ - দেশী৬০—বোরো চাল - মাঝারি৫৫—বোরো চাল - মোটা৪৭—বোরো চাল - সরু৬৬—মাংসঃ– গরু৭২৯—মুগ ডাল১২২—রসুন - আমদানিকৃত১৯২—রসুন - দেশী১৭৩—সয়াবিন তেল১৬৩—
হালনাগাদ ১৬ অক্টোবর ২০২৬
ঢাকা২৬°পরিষ্কার আকাশআর্দ্রতা ৭৫%বাতাস ৪ কিমি/ঘ

খাগড়াছড়িতে বাগানেই নষ্ট হচ্ছে কোটি টাকার পেঁপে

টানা অবরোধে আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাহাড়ি জেলা খাগড়াছড়ির পেঁপে চাষিরা। সরবরাহ করতে না পারায় অর্ধেক মূল্যে পেঁপে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আবার বাগানেই নষ্ট হচ্ছে পেঁপে। এমনটাই জানিয়েছেন চাষিরা। অন্যদিকে নির্বিঘ্নে কৃষিপণ্য পরিবহনে প্রশাসনের সহায়তা চেয়েছে কৃষি বিভাগ।

টানা অবরোধে আর্থিক ক্ষতির মুখে পড়েছে পাহাড়ি জেলা খাগড়াছড়ির পেঁপে চাষিরা। সরবরাহ করতে না পারায় অর্ধেক মূল্যে পেঁপে বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। আবার বাগানেই নষ্ট হচ্ছে পেঁপে। এমনটাই জানিয়েছেন চাষিরা। অন্যদিকে নির্বিঘ্নে কৃষিপণ্য পরিবহনে প্রশাসনের সহায়তা চেয়েছে কৃষি বিভাগ।

কৃষি বিভাগের সঙ্গে কথা বলে জানা গেছে, উন্নত জাতের পেঁপে উৎপাদনকারী জেলা খাগড়াছড়িতে চলতি মৌসুমে ৫৭১ হেক্টর জমিতে পেঁপে চাষ হয়েছে। চলতি মৌসুমে পেঁপের উৎপাদন ভালো হলেও অবরোধের কারণে যান চলাচল বন্ধ থাকায় বাজারজাত করতে না পেরে বিপাকে পড়েছেন চাষিরা।

স্বাভাবিক সময়ে ৪০-৫০ টাকা কেজি দরে পেঁপে বিক্রি হলেও এখন ২০-২৫ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। আবার অনেক বাগান মালিক পেঁপে বাজারজাত করতে না পারায় তা বাগানেই নষ্ট হয়ে যাচ্ছে। পাহাড়ে আবাদ করা পেঁপে ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লা সরবরাহ করার কথা জানিয়ে দীঘিনালার পেঁপে চাষি আব্দুল করিম বলেন, 'টানা অবরোধের কারণে পেঁপে পাঠানো যাচ্ছে না। ফলে বাগানেই নষ্ট হচ্ছে।'

আরও পড়ুন: নড়াইলে ইটভাটা ভেঙে ড্রাগন চাষে সফল ৬ ভাই

অপরদিকে গুইমারা বাইল্যাছড়ির পেঁপে চাষি অমল বিকাশ ত্রিপুরা বলেন, 'আগে ৪০-৫০ টাকা কেজি বিক্রি করলেও এখন বিক্রি হচ্ছে ২০-২৫ টাকা দরে। এতে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছি। তাই কাঁচামাল পরিবহন অবরোধের আওতামুক্ত রাখার দাবি জানাই।'

অবরোধের কারণে পেঁপে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগ। চাষিরা যাতে নির্বিঘ্নে পেঁপে বিক্রি করতে পারেন, সেজন্য প্রশাসনের সহায়তা চেয়ে খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কিশোর কুমার মজুমদার বলেন, 'কৃষক যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তা খুব চিন্তার। ৪০-৫০ টাকার পেঁপে ২০-২৫ টাকায় বিক্রি করতে হচ্ছে। দ্রুত পচনশীল এ পণ্য পরিবহনে প্রশাসন সহায়তা করলে চাষিরা ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন।'

নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানিয়ে খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান বলেন, 'সাপ্লাই চেইন যেন বিঘ্নিত না হয়, সেজন্য প্রশাসন বিভিন্ন দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করে যাচ্ছে।'

মুজিবুর রহমান ভুইয়া/এসইউ/জেআইএম

জাগো নিউজ ২৪সূত্র

ফসল

সম্পর্কিত খবর

এগ্রোবিজ

খরিফে ধাক্কার পর রবি মৌসুমেও এল নিনোর শঙ্কা, ভারতের কৃষি জিডিপি সংকোচনের মুখে

বর্ষায় ১৩ শতাংশ কম বৃষ্টিতে খরিফ উৎপাদন কমেছে, মহারাষ্ট্র ও কর্ণাটকের ৪৯১টি তালুকে খরা ঘোষণা হয়েছে, ট্রাক্টর বিক্রি কমছে আর ছোলার দাম কেজিতে ১০০ রুপির দিকে। কৃষকেরা এখনও ত্রাণের অপেক্ষায়, লিখেছে রুরাল ভয়েস।

Rural Voice১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

আগাম জাতের ধানে আকস্মিক বন্যার ক্ষতি কমছে সুনামগঞ্জের হাওরের ৩,০০০ পরিবারের

হাওর অঞ্চলে ইরির জলবায়ু-সহনশীল ধান মূল্যশৃঙ্খল প্রকল্প সরাসরি ৩,০০০ কৃষক পরিবারের কাছে পৌঁছেছে। নারীদের পরিচালিত পাঁচটি কমিউনিটি বীজ ব্যাংক হয়েছে, কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ পেয়েছেন দুই হাজারের বেশি কৃষক।

IRRI১৭ অক্টোবর ২০২৬২ মিনিটের পড়া
ফসল

খাবার পানি বাঁচাতে কৃষকদের এক মৌসুম ধান না লাগানোর অনুরোধ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর

বৃষ্টির ঘাটতি প্রায় ২৮ শতাংশ, জলাধারে স্বাভাবিক ৪৬২ টিএমসির জায়গায় পানি মাত্র ২০০ টিএমসি ফুট। মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি বলছেন, আগামী বর্ষা পর্যন্ত খাবার পানি নিশ্চিত করতে কৃষিকে এক মৌসুম ছাড় দিতে হবে।

ডাউন টু আর্থ১৭ অক্টোবর ২০২৬১ মিনিটের পড়া

মন্তব্য

(০)