মৎস্যসাকার ফিশ দিয়ে সুষম প্রাণিখাদ্য তৈরি করলেন শেকৃবির গবেষক দল
নিষিদ্ধ আগ্রাসী সাকার ফিশ থেকে বিড়ালসহ বিভিন্ন প্রাণীর সুষম খাদ্য তৈরির কথা জানিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী ও গবেষক। তাঁদের ভাষ্য, প্রায় এক বছরের গবেষণার পর বিড়ালের ওপর ট্রায়ালে আশানুরূপ ফল মিলেছে; আইএএএস ওয়ার্ল্ডের অর্থায়নের প্রকল্পটি সংগঠনটির ২০২৪ সালের বৈশ্বিক প্রতিযোগিতায় চতুর্থ হয়।
