এগ্রোবিজকৃষক কার্ড: ১০ জেলার ২২ হাজার ৬৫ কৃষক দিয়ে শুরুর প্রস্তুতি, আড়াই হাজার টাকা কারা পাবেন
২০২৬ সালের পয়লা বৈশাখে টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধনের কথা জানায় সরকার। প্রাক্-পাইলটিং ধাপে ১০ জেলার ১১টি ব্লকে ২২ হাজার ৬৫ জনের কার্ড পাওয়ার কথা, যাঁদের মধ্যে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা বছরে আড়াই হাজার টাকা নগদ সহায়তা পাবেন।
