এগ্রোটেকশিকড়ে বসার পর নাইট্রোজেন বানানো শুরু করে যে অণুজীব, তা নিয়ে বায়ারের সঙ্গে সুইচ বায়ো
যুক্তরাষ্ট্রের স্টার্টআপ সুইচ বায়োওয়ার্কস মাটির অণুজীবকে এমনভাবে নকশা করে যে সেগুলো আগে ভুট্টার শিকড়ে বসতি গড়ে, কয়েক সপ্তাহ পর অ্যামোনিয়া তৈরি শুরু করে। এই প্রযুক্তি নিয়ে বায়ার ক্রপ সায়েন্সের সঙ্গে কৌশলগত সহযোগিতায় গেছে তারা।





