পরিবেশদখলমুক্ত ১০ একর বনভূমিতে ১০ হাজার চারা, রাঙামাটিতে ফিরছে হারিয়ে যেতে বসা পাহাড়ি গাছ
রাঙামাটির কাউখালীর বেতবুনিয়ায় দখলমুক্ত করা ১০ একর বনভূমিতে চাপালিশ, বৈয়লাম, গোদা, সিভিট কদমসহ বিলুপ্তপ্রায় বনজ ও ফলদ গাছের ১০ হাজার চারা রোপণ করেছে বন বিভাগ।


