ফসললালস্বর্ণ ধানের বিকল্প খুঁজতে পশ্চিমবঙ্গের কালনায় ২১ জাতের ধানের পরীক্ষা
২০১৯ সালের সেপ্টেম্বরে ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমা কৃষি খামার ২১টি জাতের ধান নিয়ে পরীক্ষা শুরু করে। কৃষি কর্মকর্তাদের মতে, বহু বছর ধরে লালস্বর্ণ ধান চাষের ফলে রোগপোকা বেড়েছে, ফলন কমেছে এবং রবি মৌসুমের চাষ পিছিয়ে যাচ্ছে।
