স্বাস্থ্যবিরানিতে কাপড়ের রং, পোড়া তেল: ভেজাল খাদ্য নিয়ে চিকিৎসকদের উদ্বেগ
বিরানিতে কেমিক্যাল, অপরিশোধিত লবণ ও কাপড়ের রং মেশানোর খবরের পর অধ্যাপক এ বি এম আব্দুল্লাহসহ চিকিৎসকেরা বলছেন, ভেজাল খাদ্য কিডনি, লিভারের রোগ, ক্যানসার ও জন্মগত ত্রুটির ঝুঁকি বাড়ায়; শুধু জরিমানায় তা থামছে না।

