পরিবেশচলনবিল থেকে দিনে ২০০ টন শামুক যাচ্ছে চিংড়ি ঘেরে, হুমকিতে জীববৈচিত্র্য
সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের চলনবিলে অবাধে শামুক-ঝিনুক তুলে বিক্রি হচ্ছে দক্ষিণাঞ্চলের ঘেরে; গরিব পরিবারের আয় হলেও মাটির উর্বরতা ও খাদ্যশৃঙ্খলের ক্ষতির কথা বলছেন বিশেষজ্ঞ।
পরিবেশসিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের চলনবিলে অবাধে শামুক-ঝিনুক তুলে বিক্রি হচ্ছে দক্ষিণাঞ্চলের ঘেরে; গরিব পরিবারের আয় হলেও মাটির উর্বরতা ও খাদ্যশৃঙ্খলের ক্ষতির কথা বলছেন বিশেষজ্ঞ।
বাংলাদেশদেশের পঞ্চম কৃষি-পরিবেশ অঞ্চল নিম্ন আত্রাই অববাহিকা, নওগাঁ ও নাটোরের নিচু জমিজুড়ে প্রায় ৮৫ হাজার হেক্টর। অঞ্চলটির প্রায় দুই-তৃতীয়াংশ নিচু জমি, মাটি ভারী, ধূসর আর অম্লীয়, আর এর সঙ্গে জড়িয়ে আছে চলনবিল। বর্ষায় যে মাঠ পানির নিচে থাকে, শীতে সেখানেই বোরো ধানের চাষ হয়। ভূমির ব্যবহার দ্রুত বদলাচ্ছে। স্যাটেলাইট তথ্য আর কৃত্রিম বুদ্ধিমত্তা এই পরিবর্তন বুঝতে সাহায্য করতে পারে, যদি প্রতিটি পূর্বাভাস কৃষকের মাঠে যাচাই হয়।
মৎস্যউল্লাপাড়া, সলঙ্গা ও তাড়াশে বিলের ধারে দুই শতাধিক চাতাল বসলেও মাছ মিলছে কম, দাম চড়া; ব্যবসায়ীরা দায় দিচ্ছেন চায়না দুয়ারীসহ নিষিদ্ধ জালে পোনা ধরাকে, কাজ হারাচ্ছেন শ্রমিকেরা।
গ্যালারিবগুড়া সদরের উপকণ্ঠে পল্লীমঙ্গল এলাকার সকালের বাজারে চলনবিলের দেশি মাছ কিনতে সাতসকালেই ভিড় করছেন ক্রেতারা; প্রথম আলোর আলোকচিত্রী সোয়েল রানার তোলা ছবির গল্প।
ফসলনাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম ও সিংড়ায় এ বছর ১২৬ হেক্টরে রঙ বিলাস আখ, রস মিলছে অন্তত এক হাজার ২১৩ টন; সাথি ফসল রসুন-পেঁয়াজে খরচ উঠে যায় বলে জানাচ্ছেন কৃষকেরা।
পরিবেশসিরাজগঞ্জের তাড়াশে ধানখেতে লতাপাতার ঝোপে জাল পেতে, বাঁধা পাখিকে টোপ বানিয়ে দেশি ও অতিথি পাখি ধরে হাটে ২০০-২৫০ টাকায় বিক্রি হচ্ছে; স্বেচ্ছাসেবীরা পাঁচ বছরে দুই হাজার পাখি উদ্ধার করলেও শিকার থামছে না।
পরিবেশনাটোরের সিংড়ায় ধানখেতে কলা-খেজুরপাতা ও বাঁশের ফাঁদ থেকে অর্ধশতাধিক বক উদ্ধার করে অবমুক্ত করেছেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির কর্মীরা; ১০টি ফাঁদ নষ্ট করা হয়েছে।
ফসলচলনবিল অঞ্চলের কৃষকেরা নৌকা, ভ্যান ও ট্রাকে পাট নিয়ে আসছেন চাটমোহরের সাপ্তাহিক হাটে; আঁশের দৈর্ঘ্য ও রং দেখে দাম ঠিক হচ্ছে, তবে আগের চেয়ে দাম ও চাহিদা কম থাকায় পাটের আবাদ কমছে।
মৎস্যরাতভর কুড়ুলিয়া বিলে জাল পেতে ধরা পুঁটি, শিং, মাগুর আর টাকি ভোরে ওঠে চাটমোহরের অস্থায়ী বাজারে, সেখান থেকে পাইকারের হাতে শহরে; কিন্তু খাল বন্ধ, কচুরিপানা আর কীটনাশকে কমছে বিলের মাছ।
ফসলবন্যার পানিতে ভেসে আসা কচুরিপানা গুরুদাসপুর, সিংড়া, নলডাঙ্গা ও তাড়াশের অন্তত ২০টি বিলে আটকে আছে; দ্রুত অপসারণ না হলে সরিষা, গম, ভুট্টা ও রসুনের আবাদ করা যাবে না বলে আশঙ্কা কৃষকদের।
ফসল২০২৫ সালের ডিসেম্বরের শেষে সিরাজগঞ্জ জেলা কৃষি বিভাগ ৯০ হাজার ৫৫০ হেক্টরের সরিষাখেত থেকে ৪০৪ টন মধু সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করে; জেলার ৯ উপজেলায় পাঁচ শতাধিক মৌচাষি খেতের পাশে মৌবাক্স বসান।