পরিবেশ২৫ বছরে সুন্দরবনে ৩০ বাঘের মৃত্যু, ১৪টিকে পিটিয়ে হত্যা: মোংলার সভায় দাবি
২০২৫ সালের বিশ্ব বাঘ দিবসে মোংলায় এক আলোচনা সভায় পরিবেশকর্মী মো. নূর আলম শেখ বলেন, গত ২৫ বছরে ৩০টি বাঘের মৃত্যু হয়েছে, যার ১৪টিকে স্থানীয় মানুষ পিটিয়ে মেরেছে। বক্তারা সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ ও বাঘ পাচার বন্ধের দাবি জানান।
