পরিবেশপ্রায় ৩০ বছর পর থাইল্যান্ডে আবার দেখা মিলল বিপন্ন চ্যাপ্টা-মাথা বিড়ালের
২০২৫ সালের ২৬ ডিসেম্বর থাইল্যান্ডের ডিএনপি ও প্যানথেরা থাইল্যান্ড জানায়, নারাথিওয়াতের প্রিন্সেস সিরিনধর্ন বন্যপ্রাণী অভয়ারণ্যে ক্যামেরা ফাঁদে বিপন্ন চ্যাপ্টা-মাথা বিড়াল ধরা পড়েছে, ১৯৯৫ সালের পর দেশটিতে যা প্রথম।
