পরিবেশউপকূলের পানিসংকট আর সুন্দরবনের সংকট এক সুতোয় বাঁধা, মোংলার সভায় সমন্বয়ের দাবি
প্রথম আলোর আয়োজনে মোংলার আলোচনায় বিশেষজ্ঞ, বন কর্মকর্তা ও বনজীবীরা বলেছেন, এলাকার উপযোগী পানিপ্রযুক্তি, স্থাপনার রক্ষণাবেক্ষণ আর সুন্দরবন রক্ষায় সংস্থাগুলোর দায়িত্ব স্পষ্ট করা জরুরি।



