পরিবেশকলকাতার রেড রোডে গাছ মুড়ে এলইডির মালা, বাসা হারানোর শঙ্কায় পাখি
গাছের মাথা থেকে গোড়া পর্যন্ত এলইডি চেন জড়ানোয় উদ্বিগ্ন পরিবেশকর্মীরা; দিল্লি বিশ্ববিদ্যালয়ের গবেষণা বলছে আলো নিশাচর প্রাণী ও পাখির ক্ষতি করে, আর বম্বে হাইকোর্ট গাছে আলো লাগানো নিষেধ করেছিল।

