চুয়াডাঙ্গায় ধানখেত থেকে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে ধানখেত থেকে ১০ ফুট লম্বা ও ১৫ কেজি ওজনের একটি অজগর উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল ৪টার দিকে ধান কাটার হারভেস্টার মেশিনে জড়িয়ে পড়লে স্থানীয়রা সাপটি দেখতে পান।

