তিন দেশ থেকে এক লাখ ১০ হাজার টন সার কিনবে সরকার
বেলারুশ, মরক্কো ও সৌদি আরব থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৩০ হাজার টন এমওপি, ৪০ হাজার টন ডিএপি এবং ৪০ হাজার টন ইউরিয়া সার রয়েছে।
বেলারুশ, মরক্কো ও সৌদি আরব থেকে এক লাখ ১০ হাজার টন সার আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ৩০ হাজার টন এমওপি, ৪০ হাজার টন ডিএপি এবং ৪০ হাজার টন ইউরিয়া সার রয়েছে।
উপসহকারী কৃষি কর্মকর্তার শূন্যপদে নিয়োগ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে চার সদস্যের কমিটি গঠন করেছে সরকার। কমিটিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীকে আহ্বায়ক করা হয়েছে।
২০২৬-২০২৭ অর্থবছরে সরকারি পর্যায়ে বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠানের কাছ থেকে ২৬৯৫ কোটি টাকা দিয়ে ৩ লাখ ৬৫ হাজার মেট্রিক টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে ইউরিয়া ৭০ হাজার মেট্রিক টন, এমওপি ১ লাখ ১৫ হাজার মেট্রিক টন, ডিএপি ১ লাখ ২০ হাজার মেট্রিক টন এবং টিএসপি ৬০ হাজার মেট্রিক টন।
নিত্যপ্রয়োজনীয় পণ্য কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর কমানোর প্রস্তাব অনুমোদন করেছে সরকার। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতা সুরক্ষায় নির্দিষ্ট সময়ের জন্য এ সুবিধা দেওয়া হবে।
দেশের কৃষি খাতে সারের চাহিদা পূরণে রাশিয়া থেকে ৩৫ হাজার (±১০ শতাংশ) টন এমওপি (মিউরেট অব পটাশ) সার আমদানির এক প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
লক্ষ্মীপুর জেলায় সার সংরক্ষণ ও বিতরণব্যবস্থা আরও শক্তিশালী করতে ১০ হাজার মেট্রিক টন ধারণক্ষমতার একটি বাফার গুদাম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে ৪৯ কোটি ১৪ লাখ ২৭ হাজার ৮১৪ টাকা।
ফসলঅভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ মৌসুমে খাদ্যশস্য সংরক্ষণ ও বস্তাবন্দী করার জন্য ১ কোটি ৬০ লাখ হেসিয়ান পাটের বস্তা কেনার প্রস্তাব ২০২৬ সালের ২২ জুলাই অনুমোদন দেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। ব্যয় ধরা হয় ১১১ কোটি ৬ লাখ ৪০০ টাকা।
সব ধরনের বন সংরক্ষণের বিধান রেখে 'বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন আইন, ২০২২' এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। খসড়া আইন অনুযায়ী, ব্যক্তি মালিকানায় লাগানো বড় গাছ কাটতেও সরকারের অনুমতি নিতে হবে।