মিরসরাইয়ে লাউ চাষে লাভবান কৃষক
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শীতাকালীন সবজি লাউ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। অন্য বছরের তুলনায় এবার দাম বেশি পাওয়ায় খুশি তারা। এতে উপজেলাজুড়ে ক্রমান্বয়ে লাউ চাষ বেড়ে চলেছে।
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শীতাকালীন সবজি লাউ চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। অন্য বছরের তুলনায় এবার দাম বেশি পাওয়ায় খুশি তারা। এতে উপজেলাজুড়ে ক্রমান্বয়ে লাউ চাষ বেড়ে চলেছে।
নড়াইল সদর উপজেলায় প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে শুরু হয়েছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদন। উপজেলার গোপালপুর গ্রামের দীপক বিশ্বাস এ উদ্যোগ নিয়েছেন। উপজেলা কৃষি অফিসের পরামর্শে এ সার উৎপাদন করে দীপক বিশ্বাস এখন স্বাবলম্বী। প্রথমে সংরক্ষণের জন্য টিনের চালায় রাখা হয় গোবর। তারপর সেই গোবর হালকা শুকিয়
সবজি চাষে রাসায়নিকের পরিবর্তে জৈব প্রযুক্তির ব্যবহারে সফল হয়েছেন পাবনার কৃষকেরা। এতে বিষমুক্ত সবজি উৎপাদনের পাশাপাশি কমেছে উৎপাদন খরচ। জৈব প্রযুক্তি সম্প্রসারণে সরকারি-বেসরকারি উদ্যোগের সফলতায় আগামীতে জেলায় সবজি চাষ শতভাগ রাসায়নিকমুক্ত করার প্রত্যাশা কৃষি বিভাগের।
ফসলবাগেরহাটের ফকিরহাটে হাইব্রিড ধানের খেতে পাওয়া তিনটি বড় শীষ থেকে জন্ম ‘ফাতেমা ধান’-এর; পরিবারের দাবি, শীষে হাজারের বেশি দানা। ২০২১ সালের এপ্রিলে ফরিদপুরের আলফাডাঙ্গায়ও এর চাষ হয়, তবে তখনো এটি অনুমোদিত জাত নয়।
শসা এক প্রকারের ফল। লতানো উদ্ভিদে জন্মানো ফলটি লম্বাটে আকৃতির এবং প্রায় ৫-৭ ইঞ্চি লম্বা হয়ে থাকে। এর বাইরের রং সবুজ। তবে পাকলে হলুদ হয়। এটি সবজি এবং সালাদ হিসেবে বেশি খাওয়া হয়। কাচা শসা জিবিয়ে খাওয়ার মজাই আলাদা।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়াঢালার পান দেশব্যাপী বিখ্যাত। বর্তমানে দিন দিন কমছে পান চাষির সংখ্যা। তবুও পূর্বপুরুষের ধারা অব্যাহত রাখতে এখনো অনেকেই যুক্ত আছেন পান চাষে। উপজেলার বেশ কয়েকটি এলাকায় পানের আবাদ হলেও বারৈয়াঢালা ইউনিয়নের গ্রামগুলোতে পান চাষ চোখে পড়ার মতো।
মানিকগঞ্জের তিল্লি, চরতিল্লি ও পারতিল্লি এলাকায় মাঠের পর মাঠে হচ্ছে বেগুন চাষ। এখানকার মাটি ও আবহাওয়া বেগুন চাষের উপযোগী হওয়ায় বাম্পার ফলন পাচ্ছেন কৃষকেরা। বাজারেও ভালো দাম পেয়ে এখন কৃষকের চোখেমুখে আনন্দের ঝিলিক। তাই প্রতিনিয়তই বাড়ছে বেগুন চাষ।
উত্তরাঞ্চলে বিভিন্ন জেলায় রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার না করে পরিবেশবান্ধব ও স্বাস্থ্যকর পদ্ধতিতে বিষমুক্ত সবজি চাষ করা হচ্ছে। বগুড়াসহ রংপুর, নীলফামারী, দিনাজপুর এবং পঞ্চগড় জেলার বিভিন্ন এলাকায় দেখা মিলেছে বিষমুক্ত এসব সবজি ক্ষেতের। কৃষকেরাও এ চাষের মাধ্যমে শুরু করেছেন নতুন কৃষি আন্দোলন। তাদের ভ
ময়মনসিংহের মুক্তাগাছার আধপাখিয়া গ্রামে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে লিমিয়াম ফুলের চাষ হয়েছে। প্রতিদিন ফুলের বাগানটি দেখতে আসেন ফুলপ্রেমীরা। সম্প্রতি উপজেলা কৃষি কর্মকর্তা সেলিনা পারভিন ফুলের বাগানটি পরিদর্শন করেন।
লালমনিরহাটে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে কয়েক দিন ধরে সূর্যের দেখা নেই। ফলে এ অঞ্চলে আলু ক্ষেতে দেখা দিয়েছে লেট ব্লাইট বা নাবি ধসা রোগ। ফলে আলুর ফলন নিয়ে শঙ্কায় আছেন কৃষকেরা। কয়েক দিনের কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় গাছের পাতা কুঁকড়ে মরে যাচ্ছে। কৃষকেরা আলু ক্ষেতে স্প্রে করে আসছেন।
এগ্রোবিজ২০২৪ সালের ডিসেম্বরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও ভালুকায় দুই তরুণের বাগানে চায়না ও দার্জিলিং জাতের কমলার ভালো ফলন হয়; তাঁদের নিজেদের হিসাবে বিক্রি কয়েক লাখ টাকার। জেলা কৃষি বিভাগের তথ্যে সে বছর জেলায় ১৯ হেক্টরে কমলা চাষ হয়।
বাক্সে মৌমাছি পালন করে মাসে লাখ টাকা আয়ের আশা করছেন রাজবাড়ীর মৌ-চাষি মো. মাসুদ। পড়াশোনার পাশাপাশি বছরের ৮ মাস ভ্রাম্যমাণ অবস্থায় জেলার বিভিন্ন স্থানে বাক্স বসিয়ে মৌমাছি পালন করে মধু আহরণ করেন তিনি। এতে একদিকে যেমন মধু আহরণ করে লাভবান হচ্ছেন; তেমনই মৌমাছির মাধ্যমে ফসলের পরাগায়ন ঘটায় উৎপাদন বেড়ে লা
বান্দরবানে বলসুন্দরী বরই চাষে ভাগ্য ফিরেছে দীপ্তিময় তঞ্চঙ্গ্যার। এ বছর ২২ লাখ টাকার বরই বিক্রির আশা করছেন তিনি। গত বছর ঘূর্ণিঝড়ের প্রভাবে বাগান ক্ষতিগ্রস্ত হলেও ৬ লাখ টাকার বরই বিক্রি হয়েছিল। এবার পরিবেশ অনুকূলে থাকায় গত বছরের তুলনায় ৪ গুণ বেশি ফলন হয়েছে।