ভিডিও১২২ বছরের ইতিহাসে সিলেট ও সুনামগঞ্জে এমন বন্যা হয়নি
কোনো না কোনো দুর্যোগে প্রতিবছরই কৃষকের ক্ষতি হয়। অনেক কষ্ট করে সেসব ক্ষতি আবার কাটিয়েও ওঠে, কৃষক আবার ঘুরে দাঁড়ায়। কিন্তু এবারের বন্যার ক্ষতি ভিন্নরকম। বন্যার এমন জোরালো রূপ সম্পর্কে অনেকটাই অজানা ছিল সিলেট ও সুনামগঞ্জের কৃষকদের। এত বেশি পানির চাপ এর আগে কখনো দেখেনি তারা।







