এগ্রোটেকবাগেরহাটে নারী কমিটির হাতে সৌরসেচ পাম্প, শ্যালো ভাড়া আর তেলের খরচ নেই
রামপাল ও সদরের সাতটি সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্প চালাচ্ছে ৪০ জন করে নারীর কমিটি; সূর্যের আলোয় পানি পেয়ে শীতের সবজি আর ধানের জমি বাড়াতে পারছেন নারী উদ্যোক্তারা।
এগ্রোটেকরামপাল ও সদরের সাতটি সৌরবিদ্যুৎচালিত সেচ পাম্প চালাচ্ছে ৪০ জন করে নারীর কমিটি; সূর্যের আলোয় পানি পেয়ে শীতের সবজি আর ধানের জমি বাড়াতে পারছেন নারী উদ্যোক্তারা।
এগ্রোটেকসুইডেনের মেলারডালেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা রং ছাঁকা পাতলা সৌর প্যানেলের নিচে ব্রকলি চাষ করে দেখেছেন, লাল ও নীল আলো পেয়ে ফসলের আলো ব্যবহারের দক্ষতা প্রায় সাড়ে চার গুণ বেড়েছে, তবে ফসল তুলতে ২৫ দিন বেশি লেগেছে।
দক্ষিণ গোলার্ধে লংলাইন মাছ ধরার ১ হাজার কোটি বড়শির তথ্য বিশ্লেষণ করে এক মূল্যায়ন বলছে, বছরে অন্তত ৩০ হাজার সামুদ্রিক পাখি বাইক্যাচ হিসেবে ধরা পড়ে; তাসমান সাগর, দক্ষিণ ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব আটলান্টিকে ঝুঁকি সবচেয়ে বেশি।
আমেরিকা, ইউরোপ ও অস্ট্রেলিয়া থেকে প্রতি সপ্তাহে আসা ব্যবহৃত পোশাকের প্রায় ৪০ শতাংশ অচল; সেগুলো নর্দমা আর অবৈধ ভাগাড় হয়ে সমুদ্রে গিয়ে সৈকতে জমছে, তৈরি করছে মাইক্রোপ্লাস্টিক।
শাকসবজিবাঁশের কাঠামোয় প্লাস্টিকের খালি বোতল আর নারকেলের ছোবড়া বেঁধে বানানো ভাসমান বেডে কচু, লতি, পুঁইশাক, লালশাক ফলছে; নিজেদের খাবারের পাশাপাশি প্রতিবেশীদের নামমাত্র দামে বা বিনা মূল্যে দিচ্ছেন উদ্যোক্তারা।
মতামতজগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের সহযোগী অধ্যাপক খায়ের মাহমুদ লিখেছেন, ১৯৯৬ সালের চুক্তিতে শুষ্ক মৌসুমে ন্যূনতম প্রবাহের নিশ্চয়তা, পরিবেশগত প্রবাহ ও বাধ্যতামূলক বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা নেই; মেয়াদ শেষে অন্তর্বর্তী শূন্যতার ঝুঁকিও আছে।
পরিবেশকংসের শাখা খালটির দুই পাড়ে পাউবো ১৫ কোটি ৮৭ লাখ, পৌরসভা পাঁচ সেতুতে ৫ কোটি আর ড্রেনে ৮ কোটি ৪ লাখ টাকা খরচ করলেও এখন কচুরিপানা আর আবর্জনায় পানি চলাচল বন্ধ; দায় নিয়ে ঠেলাঠেলি পাউবো ও পৌরসভার।
পরিবেশমুমিনুন্নিসা সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক চয়ন বিকাশ ভদ্র লিখেছেন Litsea glutinosa গাছের পরিচয়, লোকজ ব্যবহার আর কমে যাওয়ার কথা; বন উজাড়ে গাছটি আগের চেয়ে অনেক কমেছে।
পরিবেশআবহাওয়াবিদেরা বলছেন, শীতের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে, শৈত্যপ্রবাহ হতে পারে স্বল্পস্থায়ী; বৃষ্টি কম হলে কুয়াশা বাড়বে, বোরো মৌসুমে সেচের চাহিদাও বাড়তে পারে।
ফসলকৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা কার্যালয় মন্ত্রণালয়ে পাঠানো সুপারিশে হামকুড়া-ময়ূর, বরুণা বিল-হোগলাখাটিসহ সাতটি খাল পুনঃখননের কথা বলেছে; জলাবদ্ধতায় বোরো আবাদ ব্যাহত, জুলাইয়ের অতিবৃষ্টিতে প্রায় ২৩৫ হেক্টরের সবজি নষ্ট।
পরিবেশসরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে পাউবো ও ওয়ারপোর কাজ পর্যালোচনা করে পলি ব্যবস্থাপনা, ড্রেজিংয়ের মূল্যায়ন, সংকটপূর্ণ এলাকায় গভীর নলকূপ কমানো এবং সমন্বিত খাল খনন নীতির সুপারিশ করা হয়েছে।
পরিবেশবরিশালের মেহেন্দীগঞ্জ থেকে ভোলার ইলিশা ও তজুমদ্দিন পর্যন্ত মেঘনার তীরে নদীভাঙনে ঘরহারা বহু পরিবার এখন নৌকায় থাকে; নতুন চর জাগলেও তাদের ঠাঁই হয় না, শিশুরা স্কুলের বাইরে, নাগরিক সেবাও নাগালে নেই।
পরিবেশভূমিমালিকদের সংগঠন সিএলএর তথ্য অধিকার আবেদনে দেখা গেছে, ইংল্যান্ড ও ওয়েলসের জবাব দেওয়া দমকল বাহিনীর অর্ধেকের বেশির দাবানলের সুরক্ষা পোশাক নেই, এক-তৃতীয়াংশের ড্রোন নেই, আর ডাকনির্ভর ইঞ্জিন বছরের ৩২ শতাংশ সময় অচল ছিল।